```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ১ এপ্রিল থেকে নির্বাচনী বন্ড বিক্রি করা যাবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়া নির্বাচনী বন্ড আগামী ১ এপ্রিল থেকেই বাজারে ছাড়া যেতে পারে৷ শুক্রবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ সেখানে শীর্ষ আদালত জানিয়েছে যে ২০১৮ সালে নির্বাচনী বন্ডের স্কিম আনা হয় ৷ তার পর থেকে কোনও বাধা ছাড়াই বন্ড বিক্রি করা হচ্ছে ৷ এই পর্যায়ে এই বিষয়ে স্থগিতাদেশ দেওয়ার কোনও কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ রাজনৈতিক দলগুলির হাতে এখন নগদের অভাব ৷ সেই কারণেই নতুন নির্বাচনী বন্ড বাজারে ছাড়ার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন ৷ এমনটাই কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয় ৷ তার পরই শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে ৷ কমিশনের তরফে শীর্ষ আদালতকে আরও জানানো হয়েছে যে তারা এই বন্ডের কেনা-বেচার বিষয়টিকে আরও স্বচ্ছ করে তোলার চেষ্টা করা হচ্ছে ৷ দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করেছিল ৷ নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে কাজ করা এই অসরকারি সংস্থা নির্বাচনী বন্ড বিক্রিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি আবেদন করে ওই মামলায়৷ আগামী ১ এপ্রিল থেকে ১০ পর্যন্ত যে নির্বাচনী বন্ড বিক্রি হতে যাচ্ছে, তার উপর স্থগিতাদেশ চেয়ে এই মামলা হয়েছিল ৷ ওই আবেদন এডিআর দাবি করে যে নির্বাচনী বন্ড বিক্রিতে স্বচ্ছতার অভাব রয়েছে ৷ তার উপর এখন বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে ৷ তাই এই স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে এডিআর এর হয়ে মামলা লড়েন বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ ৷

error: Content is protected !!