```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, মৃত ৫

ফের বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়াল আমেরিকার নর্থ ক্যারোলিনা অঞ্চলে। এক পুলিশ আধিকারিক সহ কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জখম হয়েছেন আরও কয়েকজন। আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় ঘটনাটি ঘটেছে উত্তর ক্যারোলিনায়। এপ্রসঙ্গে উত্তর ক্যারোলিনার মেয়র ম্যারি-আন বালদউন বলেন, “বিকেল পাঁচটায় সময় নিউসে রিভার গ্রীনওয়ে এলাকায় ঘটা ওই হামলায় একাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহজনক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জখম ব্যক্তিদের চিকিৎসার জন্য ওয়েকমেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” নর্থ ক্যারোলিনার পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার একটি আবাসিক এলাকায় ঢুকে আচমকা গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন। 

error: Content is protected !!