```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে কেন্দ্রের নয়া প্রকল্প ‘বিশ্বকর্মা যোজনা’, ঘোষণা প্রধানমন্ত্রীর

কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প শুরু হতে চলেছে। আর এই প্রকল্পে টাকা পাবেন দেশের অত্যন্ত সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লালকেল্লা থেকে বিশ্বকর্মা যোজনার ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্পটি বিশ্বকর্মা পুজো অর্থাৎ ১৭ সেপ্টেম্বর শুরু হবে। দেশের দিনমজুর, শ্রমজীবী অনগ্রসর মানুষের জন্য এই বিশ্বকর্মা যোজনা চালু করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এই যোজনার সম্পর্কে বিশদে জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রী জানান, ওবিসি শিল্পীদের উন্নতিতে প্রায় ১৪ হাজার কোটির বিনিয়োগ করবে সরকার। কলোনি, ঝুপড়ি, ভাড়াবাড়িতে থাকেন এমন ব্যক্তিদের জন্য সহজ শর্তে ঋণ দেবে কেন্দ্র। দরিদ্র শ্রমিক শ্রেণির মানুষজন যাতে সহজ শর্তে ঋণ পান, সেই ব্যবস্থা করবে সরকার। সেপ্টেম্বরে অর্থাৎ আগামী মাসেই শুরু হবে এই যোজনা। সব মিলিয়ে ১৩,০০০ কোটি থেকে ১৫,০০০ কোটি টাকা সাহায্য় করবে সরকার। আগামী দিনে অনগ্রসর শ্রেণির মানুষ, যেমন- ধোপা, নাপিত, স্বর্ণকার ছাড়াও দিনমজুররা পাবেন এই নতুন প্রকল্পের সুবিধা।

error: Content is protected !!