```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আইসল্যান্ডে ভয়াবহ অগ্ন্যুৎপাত

আইসল্যান্ডে রেইকজাভিকের কাছে ফের অগ্ন্যুৎপাত। আইসল্যান্ডে মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে।আইএমও জানিয়েছে, রাজধানী শহর থেকে ৩০ কিলোমিটার দূরে একটি জনবসতিহীন এলাকায় এই অগ্ন্যুৎপাত ঘটেছে। অগ্ন্যুৎপাত মাউন্ট ফ্যাগ্রাডালসফজাল আগ্নেয়গিরির এলাকার কাছাকাছি ঘটেছে। ওই এলাকা ২০২১ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় ছিল।যদি এবারের আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ গত বছরের দেখা ফাটলের অনুরূপ বলে নিশ্চিত করা হয়, তবে কোড রেড এভিয়েশন সতর্কতা কমলায় নামিয়ে আনা যেতে পারে, যা কম বিপদের সংকেত দেয়। প্রাকৃতিক ঝুঁকি বিশেষজ্ঞ এইনার বলেছেন, লাভা মাটির ফাটল থেকে উদগীরণ হচ্ছে বলে জানা গেছে।আইসল্যান্ড ভূমিকম্পের জন্যও পরিচিত। এই ভূমিকম্পের ফলে কখনো কখনো আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ঘটায় কারণ পৃথিবীর বৃহত্তম টেকটোনিক প্লেটগুলোর মধ্যে দুটি আইসল্যান্ডের নিচে রয়েছে।আইসল্যান্ডে ৩২টি আগ্নেয়গিরি সম্বলিত এলাকা রয়েছে, যা বর্তমানে সক্রিয় এবং সংখ্যায় এটি ইউরোপের সর্বোচ্চ।

error: Content is protected !!