```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আমেরিকার টেক্সাসের ডালাসে শো চলাকালীন দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ, হত ৬

আমেরিকার টেক্সাসের ডালাসে শো চলাকালীন দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষে হত ৬ জন। মূহুর্তের মধ্যে গুড়িয়ে গিয়েছে দুটি যুদ্ধবিমান। আর গোটা দুর্ঘটনাটি সকলের চোখের সামনে ঘটেছে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টেক্সাসের ডালাসে একটি বিমানবন্দরে বোয়িং বি ১৭ বম্বার ও বেল পি-৬৩ কিংকোবরা দুই যুদ্ধবিমান এয়ার শোতে অংশগ্রহণ করে। গোটা ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, বম্বার বিমানটি নিজের গতিপথ দিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎই অপর দিক থেকে বেল পি-৬৩ এসে ধাক্কা মারে। মাঝ আকাশেই টুকরো টুকরো অবস্থায় ভেঙে পড়ে দুই যুদ্ধবিমান। গোটা ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে। ওই দুই বিমানে থাকা মোট ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের দুই যুদ্ধবিমানের কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এমনটাই জানিয়েছেন ডালাসের মেয়র।

error: Content is protected !!