```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রামপুরহাট কান্ড নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 

রামপুরহাট কান্ড নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় সোমবার সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ শাসকদলের তরফে বারংবার ‘ষড়যন্ত্র’ বলা হলেও আগেই বগটুইয়ের ঘটনাকে ‘গণতন্ত্রের লজ্জা’ আখ্যা দিয়েছেন ধনকড় ৷ তাই সোমবার রাজ্যপালের শাহী-সাক্ষাতের কারণ যে বগটুই গণহত্যা এবং রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা আর বলার অপেক্ষা রাখে না ৷ কারণ বগটুইয়ের ঘটনায় যে পুলিশি নিষ্ক্রিয়তা রয়েছে, তা মেনে নিয়েছেন খোদ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্লোজ হয়েছেন একাধিক পুলিশ আধিকারিকও ৷ সবমিলিয়ে রাজ্যে ঠুনকো আইন-শৃঙ্খলারই প্রতিচ্ছবি বগটুই, বলছে বিরোধীরা ৷

https://twitter.com/jdhankhar1/status/1508356458169389056
error: Content is protected !!