```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কী কী কারণে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

প্রতি মুহূর্তে কয়েককোটি মানুষ ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। সব বয়সী ব্যবহারকারী আছে প্ল্যাটফর্মটিতে। ব্যক্তিগত, অফিসিয়াল, গ্রুপ চ্যাট, অডিও-ভিডিও কলে সারাক্ষণ যুক্ত থাকছেন হোয়াটসঅ্যাপে। ছবি পাঠানো বা ছোট বড় ফাইল পাঠাতে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

  • কেউ যদি হোয়াটসঅ্যাপ অ্যাপে একটি বার্তা পান যে তাদের অ্যাকাউন্ট ‘সাময়িকভাবে নিষিদ্ধ’, তাহলে তিনি হয়তো হোয়াটসঅ্যাপের একটি আনঅফিসিয়াল সংস্করণ ব্যবহার করছিলেন এবং এমন তথ্য সংগ্রহ করছিলেন যাকে স্ক্র্যাপিং বলা হয়। কিছু সময়ের জন্য নিষিদ্ধ হওয়ার পরে সেই ইউজারকে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে হবে। তিনি যদি এটি না করেন, তাহলে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চিরতরে ব্যান হয়ে যেতে পারে। তাই আনঅফিসিয়াল অ্যাপ ব্যবহার করবেন না।
  • যদি আপনার ব্লক লিস্ট বড় থাকে। অর্থাৎ এক নাগাড়ে অসংখ্য মানুষকে ব্লক করে দিতে থাকেন তাহলেও সমস্যা। কনট্যাক্ট লিস্টে থাকুক বা না থাকুক, প্রচুর পরিমাণে অ্যাকাউন্টকে ব্লক করে দিলেও কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ।
  • আবার কারো অনুমতি না নিয়ে তাকে গ্রুপে বার বার যুক্ত করলেও হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে।
  • আবার ধরুন আপনি কারো কনট্যাক্ট লিস্টে না থাকা সত্ত্বেও তাকে অসংখ্য বার্তা পাঠিয়ে চলেছেন তাহলেও আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়ে যেতে পারে।
  • হোয়াটসঅ্যাপে অন্য কারো নামে ফেক অ্যাকাউন্ট খোলেন অনেকে। হোয়াটসঅ্যাপ ধরতে পারলে সঙ্গে সঙ্গে ব্যান করে দেবে সেই অ্যাকাউন্ট।
error: Content is protected !!