```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজস্থানে বিয়ের আগেই যুবতীকে অপহরণ, কোলে তুলে জোর করে ৭ পাক দুষ্কৃতীর

বাড়ি থেকে বিয়ের কথা ঠিক হতেই কনেকে জোরজবরদস্তি তুলে নিয়ে গিয়েছিল পাড়ার এক গুন্ডা ৷ যে ওই মেয়েটিকে ভালোবাসে বলে দাবি করত ৷ অন্য কারও সঙ্গে যাতে মেয়েটি বিয়ে না করে সে জন্য তাঁকে হুমকিও দিয়ে রেখেছিল স্বঘোষিত প্রেমিক ৷ অজয় দেবগনের গঙ্গাজল ফিল্মে এমনই দৃশ্য চাক্ষুস করেছেন দর্শকরা ৷ এ বার আর রিল নয় ৷ একেবারে রিয়েল ঘটনা ৷ এমনই এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী এ বার রাজস্থান ৷ বিয়ের ঠিক আগেই জয়সলমেরের এক যুবতীকে অপহরণ করে একদল দুষ্কৃতী ৷ তাদেরই মধ্য়ে একজন জোর করে সেই মেয়েটিকে বিয়েও করার চেষ্টা করে বলে অভিযোগ ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে ওই যুবতীকে দু হাতে কোলে তুলে আগুনের চারপাশে প্রদক্ষিণ করছে এক দুষ্কৃতী ৷ সাংঘাতিক এই ভিডিও নজরে এসেছে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালেরও ৷ তিনি অবিলম্বে ঘটনার তদন্তের আর্জি জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের কাছে ৷ স্বাতী মালিওয়াল লিখেছেন এই ভিডিয়োটি জয়সলমেরের বলে জানিয়েছে সংবাদমাধ্যম । জানা গিয়েছে একটি মেয়েকে জনসমক্ষে অপহরণ করা হয়েছে এবং একটি অনুর্বর মরুভূমিতে আগুন জ্বালিয়ে তাঁকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে । এটি অত্যন্ত মর্মান্তিক এবং ভয়ঙ্কর ঘটনা ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে এই টুইটটিতে ট্যাগ করে স্বাতী মালিওয়াল এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে ওই দুষ্কৃতী যুবতীকে কোলে নিয়ে জ্বলন্ত ঘাসের চারপাশে হাঁটছে আর ওই যুবতী অসহায়ভাবে কেঁদে চলেছেন । হিন্দুধর্মে বর ও কনে একটি আনুষ্ঠানিক আগুনকে সাক্ষী রেখে তার চার পাশ দিয়ে সাত পাক ঘোরেন ও তাঁদের আগামী দিনের জন্য প্রার্থনা ও মানত করে থাকেন ৷ আরও পড়ুন বিবাহিত তবু ছাত্রীর সঙ্গে প্রেমের সাজা শিক্ষককে পাশবিক মারধরের ভিডিও ভাইরালঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুসারে ওই যুবতীর ১২ জুন বিয়ে হওয়ার কথা ছিল । কিন্তু ১ জুন পুষ্পেন্দ্র সিংয়ের নেতৃত্বে ১০ থেকে ১২ জন দুষ্কৃতী জয়সলমেরের মোহনগড় এলাকায় তাঁর বাড়ি থেকে একটি এসইউভিতে তুলে নিয়ে গিয়ে মেয়েটিকে অপহরণ করে । এরপর গ্রামের বাইরে নিয়ে গিয়ে পুষ্পেন্দ্র ওই যুবতীকে কোলে নিয়ে আগুনের চারপাশে সাত পাক ঘোরে ৷ যুবতীর পরিবারের সদস্যরা তাঁদের ধাওয়া করলেও আটকাতে পারেনি । ওই যুবতী যাতে অন্য কারওকে বিয়ে না করে সে জন্য পুষ্পেন্দ্র তাঁকে হুমকিও দিয়েছিল বলে অভিযোগ ৷যুবতীর পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে জানালে পুলিশ গিয়ে যুবতীকে উদ্ধার করে মোহনগড়ে নিয়ে আসে । ধরা হয় অভিযুক্তদেরও ৷ নির্যাতিতার জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং তাঁকে তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে । সোমবার পরিবারের সদস্যরা জয়সলমেরের কালেক্টর টিনা দাবির কাছে এ ব্যাপারে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন ৷”

error: Content is protected !!