```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

যোগীর উপরই আস্থা রাখলেন উত্তরপ্রদেশের ভোটার-রা

উত্তরপ্রদেশে যোগী-রাজেই আস্থা রাখলেন ভোটাররা ৷ তাঁদের সমর্থনে ম্যাজিক ফিগারের থেকে অনেক বেশি আসনে জিতে ফের উত্তরপ্রদেশের সরকার গড়তে চলেছে বিজেপি ৷ বলা বাহুল্য, দ্বিতীয়বার হিন্দি বলয়ের ওই রাজ্য়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন গোরক্ষনাথ মঠের প্রধান মহন্ত যোগী আদিত্যনাথ ৷ যদিও তাঁর এই জয় গতবারের মতো মসৃণ নয় ৷ ২০১৭ সালে বিজেপি তিনশোর বেশি আসনে জিতে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল ৷ প্রধান প্রতিপক্ষ সমাজবাদী পার্টিকে মাত্র ৫২-তে আটকাতে সক্ষম হয়েছিল গেরুয়া শিবির ৷ এবার অবশ্য তা হয়নি ৷ বরং অখিলেশ যাদবের দল ১০০-র বেশি আসনে জিতেছে ৷ উত্তরপ্রদেশে গত পাঁচ বছরে যোগী-রাজে একাধিক অভিযোগ উঠেছে ৷ অভিযুক্তদের ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলা থেকে হাথরস-উন্নাওয়ে ধর্ষণের অভিযোগও বারবার অস্বস্তিতে ফেলেছে যোগী সরকারকে ৷ তাছাড়া মেরুকরণের অভিযোগ উঠেছে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ৷ কোভিড-কালে গঙ্গায় মৃতদেহ ভাসা নিয়ে সমালোচনা কম হয়নি ৷ ইভিএম খোলার পর দেখা গেল, এসবের কোনওটাই খুব বেশি প্রভাব ফেলেনি উত্তর প্রদেশের মানুষের মনে ৷ ফলে উত্তর প্রদেশে বিজয়রথ অব্যাহত থেকেছে ৷ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, পাঁচ বছরের সরকারের বিরুদ্ধে মানুষের মনে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, তার প্রভাব ভোটে অবশ্যই দেখা গিয়েছে ৷ সেই কারণে বিজেপি ও তার জোট সঙ্গীদের আসন অন্তত ৬০টি কমে গিয়েছে ৷ তার লাভ পেয়েছেন অখিলেশ যাদব ৷কিন্তু অখিলেশের পাঁচ বছরের শাসনে যে যে অভিযোগগুলি উঠেছিল, সেগুলি থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি উত্তর প্রদেশের মানুষ ৷ সেই কারণে অখিলেশ এবারও বিরোধী আসনেই থেকে গেলেন ৷ রাজনৈতিক মহলের অন্য একটি মহল থেকে এমনটাই দাবি করা হয়েছে ৷ এছাড়া রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের বিধানসভা ভোটে মোদি ফ্যাক্টরও সমানভাবে বিজেপির পক্ষে কাজ করেছে ৷ সেই ফ্যাক্টর উত্তরপ্রদেশ-সহ উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে কাজ করেছে ৷ তাই এই রাজ্যগুলিতে জিতেছে বিজেপি ৷ কিন্তু পঞ্জাবে কাজ করেনি সেই ফ্যাক্টর ৷

error: Content is protected !!