বিয়ের অনুষ্ঠানে নাচার সময় হার্ট অ্যাটাক করে যুবকের মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে ঘটল এক মর্মান্তিক ঘটনা। বিয়ের আসরে নাচতে নাচতে মৃত্যু হল সুস্থ, সবল যুবকের। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে। গোটা বিষয়টি ধরা পড়েছে ক্যামেরাতে। ওই ভিডিও ভাইরাল হয়েছে। উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা অভয় সাচান । তিনি মধ্যপ্রদেশের রেওয়াতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে মঙ্গলবার রাতে ড্রামের তালে নাচার সময় ওই ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় বিয়ের আসর কার্যত শোকের অনুষ্ঠানে পরিণত হয়।  অভয়ের বয়স ৩২ বছর। তাঁর সেভাবে কোনও রোগ ছিল না। ওই বয়সের কেউ নাচতে নাচতে ওভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে কেউ বিশ্বাসই করতে পারছেন না। পরে জানা গিয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে। শুধু অভয়ের কথা বললে ভুল হবে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, গত কয়েক বছরে একাধি্ক সিনেমার অভিনেতা হার্ট অ্যাটাকে অল্প বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার মধ্যে কয়েক জন শরীর চর্চা করতে গিয়ে জিমে প্রাণ হারিয়েছেন। 

error: Content is protected !!