```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক

ক্যানসারের কাছে হার মানলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ৷ মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক ৷ জিম্বাবোয়ের এই অলরাউন্ডার দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ৷ শেষমেশ ক্যানসারের কাছে পরাজিত হতে হল ক্রিকেট কিংবদন্তিকে ৷ ৬৫টি টেস্ট এবং ১৮৯টি আর্ন্তজাতিক একদিনের ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট মহলে ৷ নয়ের দশক জুড়ে জিম্বাবোয়ে ক্রিকেটের সোনালি দিনে হিথ স্ট্রিক ছিলেন যাবতীয় সাফল্যের অন্যতম কারিগর ৷ তাঁর সতীর্থ হেনরি ওলোঙ্গা সামাজিক মাধ্যমে এই খবর দিয়েছেন ৷পরিবারের তরফে হিথ স্টিকের মৃত্যুর খবরে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় বিখ্যাত ক্যানসার বিশেষজ্ঞর অধীনে হিথ স্ট্রিকের চিকিৎসা চলছিল ৷ ক্রিকেট মাঠের মতোই একইরকম লড়াকু মানসিকতা নিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন তিনি ৷ কিন্তু শেষ পর্যন্ত তা থেমে গেল ৷ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সমসাময়িক ক্রিকেটাররা ৷ বর্তমান প্রজন্মের ক্রিকেটাররাও শোকাহত ৷ প্রয়াত ক্রিকেটারের সতীর্থ হেনরি ওলোঙ্গা শোকবার্তায় লিখেছেন, দুঃখের খবর, হিথ স্ট্রিক জীবনের অন্য পারে চলে গেলেন ৷ শান্তিতে থেকো, কিংবদন্তি ক্রিকেটার ৷ আমাদের সর্বকালের সেরা অলরাউন্ডার ৷ তোমার সঙ্গে খেলাটা একটা সৌভাগ্যের বিষয় ৷ আমার বোলিং শেষ হলে তোমার সঙ্গে দেখা হবে, অন্য পারে… ভারতীয় ক্রিকেট দলের অফস্পিনার আর অশ্বিন, হিথ স্ট্রিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে লিখেছেন, হিথ স্ট্রিক আর নেই ৷ সত্যিই দুঃখজনক

error: Content is protected !!