```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

একটানা ভারী বৃষ্টিপাতের বিপর্যস্ত দিল্লি

বৃষ্টিপাতের জেরে দিল্লির বেশ কিছু জায়গায় জমে গিয়েছে জল। এমনকি জল ঢুকে গিয়েছে বহু বাড়িতে। সেই আবহে সরকারি আধিকারিকদের সাপ্তাহিক ছুটি বাতিল করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সরকারি আধিকারিকদের জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, ‘গতকাল দিল্লিতে ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ষার মরসুমের মোট বৃষ্টিপাতের ১৫ শতাংশ মাত্র ১২ ঘন্টার মধ্যে হয়েছে। জলাবদ্ধতার কারণে মানুষ খুব বিরক্ত হয়েছিল। আজ, সমস্ত মন্ত্রী এবং দিল্লির মেয়র সমস্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। রবিবারের ছুটি বাতিল করে সমস্ত বিভাগের আধিকারিকদের মাঠে নামতে নির্দেশ দেওয়া হয়েছে।’উল্লেখ্য দিল্লিতে ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিভিন্ন আন্ডারপাসে গাড়ি-বাইক আটকে যাওয়ারও খবর মেলে। কমপক্ষে ১৫টি বাড়ির দেওয়াল ধসে যাওয়া ও আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন কয়েকজন। দিল্লি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফে জানানো হয়, বিভিন্ন জায়গায় জমা জল নিয়ে অভিযোগ এসেছে। তার দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে।

error: Content is protected !!