```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রেলের গাফিলতিতেই মৃত্যুমিছিল! নয়াদিল্লি স্টেশনের পদপিষ্টের ঘটনায় মোদি-রেলমন্ত্রীকে তোপ রাহুলের

স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরকারের তীব্র সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী আক্রমণ শানিয়ে বলেন,”এই ঘটনা আবারও রেল ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা ও সরকারের অসংবেদনশীলতাকে সামনে নিয়ে এল।” তিনি আরও বলেন,”প্রয়াগরাজগামী বিপুল সংখ্যক ভক্তের কথা বিবেচনা করে স্টেশনে আরও ভাল ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু সরকারের চরম অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে প্রাণ দিতে হল।”মৃতদের মধ্যে ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। আরও অন্তত ১০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসের দাবি, “সরকার ও প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে আর কোনও নিরীহ যাত্রীর মৃত্যু না হয়।” রাহুল গান্ধী আরও বলেন, “রেলমন্ত্রীকে এই ঘটনার সম্পূর্ণ দায় নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করা উচিত।”

error: Content is protected !!