```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গুড়াপের ঘটনায় ৫২ দিনের মাথায় রায়দান আদালতের

গুড়াপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। ঘটনার ৫২ দিনের মাথায় রায়দান করল আদালত। আগামী ১৭ জানুয়ারি এই মামলায় শাস্তি ঘোষণা করবেন বিচারক। গত ২৪ নভেম্বর, রবিবার গুড়াপের একটি গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে সিট গঠন করে এই মামলার তদন্ত শুরু করেছিল হুগলি পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক প্রমাণ পেশ করা হয় আদালতে। এই মামলায় ৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়। মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে বুধবার অভিযুক্ত অশোক সিং-কে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। ঘটনার দিন সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। বেশ কিছুক্ষণ ধরেই তাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। পাড়াসুদ্ধ সবাই মেয়েটিকে খোঁজার পর অবশেষে প্রতিবেশী অশোক সিং-এর বাড়িতে তাকে পাওয়া যায়। প্রতক্ষদর্শীরা জানান উদ্ধার করার সময় নাবালিকা বিবস্ত্র অবস্থায় ছিল। তাকে হত্যা করে কম্বল, মশারি, কাঠ চাপা দিয়ে ঘরে রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শিশুটির দেহ খুঁজে পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন স্থানীয়রা। গুড়াপ থানার পুলিশ অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করে। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরের দিনই শিশুটির দেহের ময়নাতদন্ত করা হয়।

error: Content is protected !!