```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাস ও ট্রাকের সংঘর্ষ, মৃত ৫ যাত্রী

আজ সকালে পঞ্জাবের ফরিদকোট জেলার কোটকাপুরা রোডে একটি বেসরকারি বাস অপরদিক থেকে আসা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে ৷ তারপরই সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায় বাসটি ৷ বাসটিতে 26 জন যাত্রী ছিলেন ৷ খালে পড়ে 5 জন যাত্রীর মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন 2 জন ৷ প্রায় 20 জনকে কোনওকরমে উদ্ধার করা হয়েছে ৷ তাঁরাও হাসপাতলে চিকিৎসাধীন ৷ ফরিদকোটের এসএসপি প্রজ্ঞা জৈন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ওই এলাকায় পৌঁছন ৷ 5 জনের মৃত্যু হয়েছে ৷ আরও অনেকে আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য ফরিদকোটের গুরু গোবিন্দ সিং মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 20 জনকে উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর ৷ দুর্ঘটনার কারণ পরে বলা সম্ভব ৷ বাস দুর্ঘটনার কবল থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তি বলেন, “বাসটি খুব জোরে চলছিল ৷ যার কারণে ট্রাকের সঙ্গে ধাক্কা হয় ৷ সংঘর্ষের পর বাসটি খালে পড়ে যায় ৷ তারপর কী ঘটেছিল আমার মনে নেই ৷ জ্ঞান হারিয়ে ফেলি ৷ স্থানীয় ও পুলিশ আমাকে নিরাপদে বের করে আনে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে অনেকই কোটকাপুরা, আবোহর, শ্রী মুক্তসর সাহেব, নাইওয়ালা গঙ্গানগর, ফাজিলকা এবং ফরিদকোটের বাসিন্দা ৷ পথ দুর্ঘটনার জেরে ফরিদকোট-কোটকাপুরা রোড পরবর্তী 5 ঘণ্টার জন্য বন্ধ থাকে ৷ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিকল্প রুট জারি করা হয় ৷ ফরিদকোট প্রশাসন বাস দুর্ঘটনার বিষয়ে ইতিমধ্যেই একটি হেল্পলাইন নম্বর জারি করেছে ৷ দুর্ঘটনায় আহতদের সম্পর্কে তথ্যের জন্য, 9872300138 নম্বরে যোগাযোগ করা যেতে পারে জানিয়েছে ফরিদকোট প্রশাসন ৷

error: Content is protected !!