```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

স্বাধিকার ভঙ্গের নোটিশ পেয়ে পালটা জবাব শুভেন্দুর

বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । যদিও এতে এতটুকু ভ্রুক্ষেপ না-করে শুভেন্দু বলেছেন, “শাসকদলের ভয় ভালো লাগছে ৷” ধর্ম নিয়ে মন্তব্য করার জন্য এদিন বিধানসভার অধিবেশনের শুরুতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয় । এদিন রাজ্য বিধানসভায় সেই প্রস্তাব পাঠ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তাঁকে সমর্থন জানান অরূপ বিশ্বাস ও দেবাশিস কুমার । এদিন পরিষদীয় মন্ত্রী বলেন, “ন্যক্কারজনক ব্যবহার করেছে । এটা জাতির লজ্জা । গণতন্ত্রের লজ্জা । তীব্র ধিক্কার জানাচ্ছি । আশা করি, সারা দেশের ধর্মনিরপেক্ষ মানুষ ধিক্কার জানাবে ।” তিনি আরও বলেন, “বিরোধী দলনেতা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করেছেন তা যথাযথ নয় । সরকারকে বলা মানে আমাদের বলা । এই মন্তব্যে আমরা অপমানিত হয়েছি । এই মন্তব্যের জন্যে আমরা অসম্মানিত । তাই আমরা স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছি । বিধানসভার ইতিহাসে এমন ঘটনা বা বক্তব্য হয়নি । বাংলায় আমরা নিজস্ব সংস্কৃতির জন্য গর্ববোধ করতাম । বাংলায় থেকে আমাদের হারাতে পারেনি । তাই এই শেষ চেষ্টায় ধর্ম নিয়ে রাজনীতি করছেন । উনি কত বড় হিন্দু, সেটা উনি বাইরে গিয়ে প্রমাণ করুন । এরা না হিন্দু, না মুসলমান । এরা আসলে ভোটের রাজনীতির জন্য এই সব করছেন ।” এবিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভা দুর্বল নয়, বিরোধী দলনেতাকে এই বার্তা পৌঁছে দিন । আমি অত্যন্ত মর্মাহত ওঁর বক্তব্য নিয়ে । আমাদের বিরোধী দলের সদস্যরা সমালোচনা করার হলে এখানে এসে করুন । ফ্লোর বিরোধীদেরও । আমাদের দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কার । সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আছে ঘৃণার ভাষণ নিয়ে । কাজেই চাইলেই যে যেমন খুশি বলতে পারে না ৷ এই বিষয়টি গিয়েছে প্রিভিলেজ কমিটিতে । এই প্ররোচনায় পা না-দিয়ে বাংলার মানুষ যে শান্ত আছে, এতেই আমি আশ্বস্ত হচ্ছি । উনি যেভাবে প্ররোচনা দিচ্ছেন, তাতে অশান্তি হতে পারে । ওঁর ক্ষমা চাওয়া উচিত ।” এরপর বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন, বিরোধী দলের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক । তবে বিধানসভা দুর্বল নয় । বিধানসভার কাজকর্ম নিয়ে বাইরে সমালোচনা করলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার বিধানসভার আছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন । অধ্যক্ষ আরও জানান, বিরোধী দলনেতার বিরুদ্ধে আনা স্বাধিকার ভঙ্গের নোটিশটি সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হয়েছে । পরবর্তী অধিবেশনের আগেই সেই কমিটিকে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে । যদিও স্বাধিকার ভঙ্গের নোটিশ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “এই নিয়ে পাঁচবার আমাকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হল । শাসকের এই ভয় আমার ভালো লাগছে ।” এদিকে, আজ সাসপেনশনের প্রতিবাদে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা । প্রসঙ্গত, গতকালই বিধানসভায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনার দাবি মানা না-হলে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷ ওয়েলে নেমে স্লোগান তোলার পাশাপাশি কাগজ টুকরো করে ছোড়া হয় ৷ এই ঘটনার জেরে শুভেন্দু অধিকারী-সহ চারজন বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ ৷

error: Content is protected !!