```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নব নালন্দা স্কুলে জানলার কাঁচ ভেঙে আহত নবম শ্রেণির ২ ছাত্র

সাতসকালে কলকাতার নামী স্কুলে দুর্ঘটনা ৷ আহত নবম শ্রেণির ২ ছাত্র ৷ আহতদের মধ্যের একজন ছাত্রের জখম গুরুতর ৷ তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে কলকাতার সাদার্ন অ্যাভেনিউয়ের নব নালন্দা স্কুলে ৷ স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ অভিভাবকদের ৷ ঘটনায় চাঞ্চল্য ৷ ঘটনায় রিপোর্ট তলব করেছে শিক্ষা দফতর ৷ জানা গিয়েছে, সোমবার সকালের প্রার্থনা চলাকালীন ঘটনাটি ঘটে ৷ পাঁচ তলার জানলার একটি কাঁচ ভেঙে পড়ে ৷ সেই সময় নীচে ছিল ছাত্ররা ৷ বরাত জোরে প্রাণে বেঁচে যায় তারা ৷ তবে আহত হয় নবম শ্রেণির 2 ছাত্র ৷ একজনের কম আঘাত লাগায় তাকে স্কুলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ৷ অন্যজনের ঘাড়ে ও মাথায় আঘাত লাগায় তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনার জেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা ৷ রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলে স্কুল কর্তৃপক্ষকে ঘিরে প্রতিবাদ দেখান তাঁরা ৷ চরম উত্তেজনার সৃষ্টি হয় ৷

error: Content is protected !!