```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত ভোজপুরি ছবির জনপ্রিয় অভিনেতা সুদীপ পাণ্ডে

প্রয়াত ভোজপুরি ছবির জনপ্রিয় অভিনেতা সুদীপ পাণ্ডে। সুদীপের পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। বুধবার সকাল ১১ টায় মুম্বইয়ে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান ডট কম জানিয়েছে যে, ৩০ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তবে কেবল মাত্র অভিনেতা হিসেবে নয় প্রযোজক হিসেবেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সক্রিয় কাজ করেছেন নায়ক। তাঁর আকস্মিক মৃত্যুতে ভোজপুরি বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন তাঁর প্রিয়জনেরা। মন খারাপ তাঁর ভক্তদেরও। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন ‘আরআইপি… আপনার আত্মার শান্তি কামনা করি।’ ‘ আরেকজন লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলেন।’ তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও সুদীপের মৃত্যুর বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

error: Content is protected !!