```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড শুভেন্দু, অগ্নিমিত্রা, বিশ্বনাথ ও বঙ্কিম

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার জন বিজেপি বিধায়ককে একমাসের জন্য সাসপেন্ড করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দু অধিকারী ছাড়াও সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক৷ এর ফলে এক মাস বিধানসভার অধিবেশন বা আলোচনায় অংশ নিতে পারবেন না বিরোধী দলনেতা সহ চার বিজেপি বিধায়ক৷ সরস্বতী পুজোর আয়োজনে রাজ্যে বাধা পেতে হচ্ছে, এই অভিযোগ করে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনা হয় বিজেপির পক্ষ থেকে৷ যদিও সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ স্পিকারের সিদ্ধান্তে অখুশি হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা৷ অভিযোগ, তখনই ওয়েলে নেমে এসে কাগজ ছুড়ে মারেন বিরোধী দলনেতা৷ এর পরই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা৷ বিজেপি শিবির ওয়াক আউট করার পর থেকেই বিরোধী দলনেতার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা৷ বিরোধী দলনেতার আচরণের নিন্দা করে নোটিস আনেন শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ৷ শাসক শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শুভেন্দু অধিকারী অধ্যক্ষের দিকে তেড়ে এসে কাগজ ছুড়ে মেরেছেন বিরোধী দলনেতা৷ যা অধ্যক্ষ পদের পক্ষে অবমাননাকর৷ এই অভিযোগ তুলেই বিরোধী দলনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং তাঁকে সাসপেন্ড করার দাবি তোলে শাসক দল৷ এর পরই চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার কথা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ বিরোধী দলনেতার অবশ্য পাল্টা দাবি, পূর্ব পরিকল্পিত ছক অনুযায়ী তাঁকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে৷ তিনি বলেন, ‘এই নিয়ে চার বার আমাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হল৷ চার বছরে এই নিয়ে মোট আট মাস আমাকে বিধানসভার বাইরে রাখা হল৷ আগামিকাল মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভাষণের উপরে জবাবি বক্তব্য রাখবেন৷ তাই তিনি যাতে ফাঁকা মাঠে গোল দিতে পারেন, সেটা নিশ্চিত করতেই আমাকে অবৈধ ভাবে সাসপেন্ড করা হল৷’ আগামিকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়ও বিজেপি বিধায়করা বিধানসভার ভিতরে থাকবেন না বলে জানিয়েছেন বিরোধী দলনেতা৷ তার বদলে বিধানসভার গেটে অবস্থান বিক্ষোভ করবেন তাঁরা৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় তিনিও পাল্টা বিধানসভার গেট থেকে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা৷ সাসপেন্ড করায় বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার এক মাসের ভাতাও তিনি নেবেন না বলে জানিয়েছেন বিরোধী দলনেতা৷

error: Content is protected !!