```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদি

আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশানাল ইন্টেলিজেন্স অধিকর্তা তুলসি গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদি ৷ ভারত-মার্কিন বন্ধুত্ব নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ দ্বিতীয়বার ক্ষমতায় এসে আমেরিকার গোয়েন্দা বিভাগের অধিকর্তা হিসাবে এই হিন্দু রাজনীতিবিদকে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিন্দু-আমেরিকান রাজনীতিবিদ তুলসি গ্যাবার্ডকে মার্কিন শীর্ষ গোয়েন্দা প্রধান নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন মোদি। এ সম্পর্কে মোদি এক্স হ্যান্ডেলে লেখেন,”ওয়াশিংটন ডিসি-তে আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশানাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ডের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে ৷ তাঁকে অভিনন্দন জানিয়েছি ৷ ভারত-মার্কিন বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে ৷” দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে তুলসিকে একজন দৃঢ় সমর্থক হিসেবে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ মোদি এবং মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসি গ্যাবার্ডের মধ্যে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপরও আলোচনা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ওয়াশিংটন ডিসি-তে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের অধিকর্ত তুলসি গ্যাবার্ডের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। দু’জনের মধ্যে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং হুমকির ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়েছে ৷”

error: Content is protected !!