```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রামনবমীর মিছিলে বাধা নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর

রমজান মাসের মধ্যেই পড়েছে রামনবমী । রামনবমীকে কেন্দ্র করে গোটা রাজ্যে অনেক মিছিল ও শোভাযাত্রা বের হয় ৷ আর এবছরের রামনবমীর মিছিলে বাধা না দিতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ৷ শান্তিপূর্ণভাবে যাতে রাজ্যের সর্বত্র অনুষ্ঠান পালিত হয় বুধবার তিনি এই নির্দেশই দিলেন ।

আজ মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি আলোচনায় ওঠে । সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী এবং প্রশাসনকে এ বিষয়ে সতর্ক করে বলেন, কোনভাবেই রামনবমীর মিছিলে যেন বাধা না দেওয়া হয় । রামনবমী নিয়ে যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় ।

আসলে একই সঙ্গে রামনবমী এবং রমজান মাস পড়ায় কোনও সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা যাতে না ঘটে তার জন্য আগে থেকেই সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে মনে করছেন আধিকারিকরা । সেক্ষেত্রে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে সমস্ত মানুষ তার ইচ্ছামত ধর্মীয় আচরণ করার সুযোগ পায় । একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই উৎসবের সুযোগ নিয়ে অশান্তি করতে চাইছে কেউ কেউ । সেক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে । যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকেও নজর দিতে হবে, বলেন তিনি।

error: Content is protected !!