```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সিবিআইয়ের কাছে ৪ সপ্তাহ সময় চাইলেন অনুব্রত মন্ডল

বুকে ব্যথা, উচ্চরক্তচাপ-সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএমের উডবার্ন ব্লকে ইতিমধ্যেই ভর্তি রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এরপরেই দেখা যায় অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা এবং সঞ্জীব দাঁ আজ সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে নিজাম প্যালেসে আসেন। সঙ্গে একটি চিঠি সিবিআইকে দিয়ে তারা রিসিভ করিয়ে নিয়ে যান ৷অনুব্রত মণ্ডলের আইনজীবীর সেই চিঠিতে উল্লেখ রয়েছে যবে থেকে অনুব্রত মণ্ডল এসএসকেএমের উডর্বান ব্লকে ভর্তি হলেন অর্থাৎ আজ থেকে ৪ সপ্তাহ তাঁকে সময় দেওয়া হোক। যদিও অনুব্রত মণ্ডলের সেই আর্জি সিবিআইয়ের তরফ থেকে মঞ্জুর করা হবে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি। নিজাম প্যালেস সূত্রের খবর, এরপর সিবিআই লিগাল টিমের সঙ্গে কথা বলবে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

error: Content is protected !!