```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের খোঁজে হাজারিবাগের হোটেলে আয়কর তল্লাশি

হাজারিবাগের একটি হোটেলে তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তি নাকি ভাণ্ডারা পার্ক এলাকার ওই হোটেলে গিয়েছিলেন ৷ সেই খবর পেয়ে শুক্রবার হোটেলটিতে যান আয়কর দফতরের আধিকারিকরা ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি আইটি দলের পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই হোটেল ছেড়ে চলে যান ৷ এখন হাজারিবাগেই অন্য একটি ঘটনার তদন্ত করছে আয়কর দফতরের ওই দলটি ৷ কলকাতায় ইডি-র কাছ থেকে খবর পেয়ে তাঁরা ভাণ্ডারা পার্কের হোটেলটিতে অভিযান চালায় ৷ অভিযোগ, ওই ব্যক্তি হিসেববিহীন টাকা লোকানোর জায়গা খুঁজতে হাজারিবাগে এসেছিল ৷ আয়কর দফতরের আধিকারিকেরা ইতিমধ্যে পার্কটির প্রবেশপথ সিল করে দিয়েছেন ৷ এর মধ্যে একটি মালটিপ্লেক্স, হোটেল এবং একটি বিবাহের অনুষ্ঠান করার হল আছে ৷ 

error: Content is protected !!