```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শ্রীনগরে এনকাউন্টারে খতম ২ জঙ্গি

শ্রীনগরের বেমিনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময়ে প্রাণ গেল দুই লস্কর-ই-তৈবা জঙ্গির ৷ জখম হয়েছেন একজন পুলিশকর্মী ৷ কাশ্মীর জোনের পুলিশ টুইটে জানিয়েছে, “শ্রীনগরে এনকাউন্টারে খতম করা হয়েছে দুই এলইটি জঙ্গিকে ৷ সামান্য আঘাত লেগেছে একজন পুলিশকর্মীর ৷”আইজিপি কাশ্মীর অপর একটি টুইটে জানিয়েছেন, “সোপোর এনকাউন্টারে যে দল পালিয়ে গিয়েছিল এরা তারাই ৷ আমরা ওদের গতিবিধির উপর লক্ষ্য রাখছিলাম ৷ পাকিস্তানের হ্যান্ডেলাররা লস্কর-ই-তৈবার দুজন পাকিস্তানি জঙ্গি ও একজন স্থানীয় জঙ্গি আদিল হুসেন মীরকে পহেলগাম-অনন্তনাগে পাঠিয়েছিল ৷ যাত্রার উপর হামলা চালানোর ষড়যন্ত্র করে ২০১৮ সাল থেকে তারা পাকিস্তানে ছিল ৷ এখন তারা আর কেউই বেঁচে নেই ৷” এনকাউন্টারে মৃত জঙ্গিদের পরিচয় শনাক্ত করে জানানো হয়েছে যে তাদের নাম, আবদুল্লাহ গুজরি ও আদিল হুসেন মীর ৷ গুজরি পাকিস্তানের ফয়জালাবাদের বাসিন্দা ৷ 

error: Content is protected !!