কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের বিরুদ্ধে ইডির চার্জশিট

 কর্নাটকের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমারের বিরুদ্ধে চার্জশিট দায়ের করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট বা ইডি। ২০১৮ সালের একটি আর্থিক তছরুপের মামলায় শিবকুমারের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়েছে। কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেস নেতা এই একই মামলায় আপাতত জামিনে মুক্ত আছেন। এর আগে ২০১৯ সালে ইডি শিবকুমারকে গ্রেফতার করে। আর্থিক তছরুপের এই একই মামলায় দিল্লির কর্নাটক ভবনের […]

আরও পড়ুন

কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি

কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল নির্মল মাজিকে। বদলে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হল শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে । চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম নির্মল মাজির বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ এনেছিল । কর্তব্যরত চিকিত্‍সককে হুমকি, কখনও মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপালদের হুঁশিয়ারি দিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই চিকিৎসক বিধায়ক । অবশেষে […]

আরও পড়ুন

‘নিচুতলার পুলিশকর্মীরাও বাংলার সম্পদ’, বললেন মুখ্যমন্ত্রী

‘দু-একটা ভুল হলেই সমালোচনা করা হয় পুলিশকর্মীদের। ভুলে গেলে চলবে না, বিপদের সময় পুলিশই কিন্তু পাশে দাঁড়ায়। নিচুতলার কর্মীরা না থাকলে সাফল্য আসত না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন ওসি, এসআই, কনস্টেবলরা। নিচুতলার পুলিশকর্মীরা রাজ্যের সম্পদ। আমাদের রাজ্যের পুলিশের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে।’ বৃহস্পতিবার কলকাতা পুলিশের সম্বর্ধনা অনুষ্ঠানে পুলিশকর্মীদের হয়ে এভাবেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। […]

আরও পড়ুন

এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়

এদিন রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আর রাজ্যপাল থাকবেন না ৷ এবার আচার্য হবেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এদিন অবশ্য শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে প্রয়োজন আইনের সংশোধন । শীঘ্রই রাজ্য বিধানসভায় এ প্রসঙ্গে বিল আনা হবে । কয়েকদিন […]

আরও পড়ুন

রাজ্য সরকারের মুকুটে নয়া পালক! শিক্ষাক্ষেত্রে ‘স্কচ’ স্বীকৃতি পেল বাংলা

শিক্ষায় স্বীকৃতি রাজ্যের। স্টার অব গভর্নেন্স- স্কচ “অ্যাওয়ার্ড পেল রাজ্যের শিক্ষা দফতর।১৮ ই জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যকে। আজই এই সুখবর জানানো হল রাজ্যকে। সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে “স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১” এই ক্যাটাগরিতে। তার জন্যই এই সম্মান দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা […]

আরও পড়ুন

ওড়িশায় দুর্ঘটনায় মৃত ৬ পর্যটকের দেহ ফিরল হাওড়ায়

ঘুরতে গিয়ে ওড়িশায় বাস দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হওয়া  বাংলার ৬ পর্যটকের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনায় নিহত পর্যটকদের দেহ এসে পৌঁছয় হাওড়ার উদয়নারায়ণপুর বাস স্ট্যাণ্ডে। এর পর সেখান থেকে মৃত ৫ জনের দেহ সুলতানপুর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা। সেখানেই নিহত পর্যটকদের শেষ শ্রদ্ধা জানান গ্রামবাসীরা। হাওড়ার সুলতানপুর […]

আরও পড়ুন

চলতি বছর থেকেই হিন্দমোটরে শুরু হতে চলেছে উৎপাদন

চলতি বছর থেকেই হিন্দমোটরে থাকা হিন্দুস্তান মোটরসের কারখানায় শুরু হতে চলেছে উৎপাদন। আশির দশকে বছরে ২৪,০০০ অ্যাম্বাস্যাডর তৈরি ও বিক্রি হত এই হিন্দুস্তান মোটরসের কারখানা থেকে। কিন্তু বামেদের জঙ্গি শ্রমিক আন্দোলন, বাজারে অ্যাম্বাস্যাডর গাড়ির চাহিদা কমে যাওয়ায় হিন্দমোটরের কারখানার অপমৃত্যু ডেকে এনেছিল। সেই সঙ্গে আঁধার নেমেছিল কারখানার শ্রমিক, কর্মচারী থেকে আধিকারিকদের জীবনেও। ২০১৩ সালে এই […]

আরও পড়ুন

কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী, কবির জন্মভিটে চুরুলিয়ায় বিশেষ অনুষ্ঠান

কাজী নজরুল ইসলাম, বাঙালি জীবনে-যাপনে অতঃপ্রতভাবে জড়িয়ে রয়েছেন কবি। তাঁর গান, তাঁর কবিতা আজও মুগ্ধ করে রেখেছে পাঠক ও দর্শককে। তাঁর পরিচয় অনেক হলেও বাঙালি পাঠকের কাছে তিনি ‘বিদ্রোহী কবি’ । বৃহস্পতিবার কবির ১২৩ তম জন্মদিন। ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে  পালিত হচ্ছে কবির জন্মদিন । দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আসানসোলে কবির জন্মভিটে কবিতীর্থ […]

আরও পড়ুন

এবার কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লাকে তলব সিবিআইয়ের

এবার কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে তলব করল সিবিআই। গরু পাচারের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে কয়লা পাচার কাণ্ডের । এ বার তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে কয়লা পাচার কাণ্ডে আগামিকাল সকাল ১১ টায় কলকাতার নিজাম প্যালেসের অফিসের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে তলব করল সিবিআই। শওকত মোল্লার জীবনতলায় যে বাড়ি রয়েছে, সেই […]

আরও পড়ুন

দুর্ঘটনায় আহত অভিনেত্রী অনন্যা গুহ

চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত হলেন অভিনেত্রী অনন্যা গুহ। ভবানীপুরে হাজরা মোড়ের কাছে হঠাৎ করে গাড়ির উপর গাছটা ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গ্যাস কাটার দিয়ে ভেঙে পড়া গাছ কেটে অভিনেত্রী ও তাঁর বাবাকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, তাঁর বাবাই গা‌ড়িটি চালাচ্ছিলেন। অভিনেত্রীর হাল্কা চোট লেগেছে বলে সূত্রের […]

আরও পড়ুন
error: Content is protected !!