গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ২,৬২৮

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২,৬২৮ জন। মৃত্যু হয়েছে ১৮ জন রোগীর। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৫ হাজার ৪১৪ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,১৬৭ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৪৪ হাজার ৮২০ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ […]

আরও পড়ুন

সেনেগালে হাসপাতালে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ১১ শিশুর

নবনির্মিত হাসপাতালে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হল ১১ জন সদ্যজাতর। ঘটনাটি ঘটেছে পশ্চিম সেনেগালের তিয়াভায়ুনেতে। এই বিষয়ে শোকপ্রকাশ করেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল। প্রেসিডেন্ট জানান, কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী আমি জানতে পেরেছি তিয়াভায়ুনেতে একটি হাসপাতালের শিশুবিভাগে আগুনে লাগার ঘটনায় মৃত্যু হয়েছে ১১ শিশুর। আমি ওই শিশুগুলির মা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেদেশের […]

আরও পড়ুন

কাশ্মীরে শিল্পী আমরীন ভাটকে গুলি করে হত্যা, আহত ১০ বছরের শিশু

জম্মু ও কাশ্মীরে আবারও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বাদগাম জেলায় নিজের বাসভবনে সন্ত্রাসবাদীদের হামলায় মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছে তাঁর নাবালক ভ্রাতুষ্পুত্র। জানা গেছে ওই মহিলার নাম আমরীন ভাট। তিনি একজন টিভি শিল্পী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার ১০ বছর বয়সী ভ্রাতুষ্পুত্রের হাতেও বুলেটের আঘাত রয়েছে বলে,জানিয়েছে জম্মু ও […]

আরও পড়ুন

নাগেরবাজারের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার বিদিশার

পল্লবীর পর টলিউডের আরও এক মডেল অভিনেত্রী। নাম বিদিশা দে মজুমদার। থাকতেন দমদমের নাগেরবাজার এলাকার রামগড় কলোনির একটি বাড়িতে । নাগেরবাজারের বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। গলায় ওড়নার ফাঁস। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। মিলেছে সুইসাইড নোট। আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। ২১ বছরের বিদিশা থাকতেন বাবা–মায়ের সঙ্গেই। মাস দেড়েক আগে নাগেরবাজারের […]

আরও পড়ুন

দ্বিতীয় দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

এসএসসি মামলায় ফের নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়। দ্বিতীয় দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা। প্রয়োজনে তাঁকে ফের তলব করা হতে পারে বলে জানা গিয়েছে। ব্যবধান মাত্র সাতদিনের। হাইকোর্টের নির্দেশের গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে আবেদন খারিজ হওয়ার পর, নির্ধারিত সময়ে ২০ মিনিট আগেই পৌঁছে […]

আরও পড়ুন

খাদে পড়ল গাড়ি, ঝলসে মৃত বাংলার ৫ পুণ্যার্থী

উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়ালে খাদে উলটে গেল বোলেরো ৷ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হল ৫ পুণ্যার্থী সহ ৬ জনের ৷ পুণ্যার্থীদের প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার মৃত আরও এক গাড়ির ড্রাইভার উত্তরাখণ্ডেরই বাসিন্দা ৷ তেহরি গাড়োয়াল থেকে উত্তরকাশী যাওয়ার পথে বুধবার বিকেল ৩ টে ৩০ মিনিট নাগাদ খাদে উলটে যায় প্রাইভেট কারটি […]

আরও পড়ুন

আরও ১০টি ইলেকট্রিক বাস উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী

 পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিকল্পর খোঁজে রাজ্য পরিবহণ দফতর ইতিমধ্যে চালু করেছে ইলেকট্রিক বাস। এবার আরও ১০টি ইলেকট্রিক চালিত বাসের উদ্বোধন করা হল। আজ কসবা পরিবহণ ভবনে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ১০টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করেন । পরিবহণ দফতরের উদ্যোগে এর আগেও এই ধরনের ইলেকট্রিক চালিত বাস পথে নামানো হয়েছে । এবার শহর পেতে চলেছে আরও […]

আরও পড়ুন

পঞ্চম অর্থ কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

আদালত যখন সরকারি কর্মচারীদের ডিএ তথা মহার্ঘভাতা আগামী তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, তখন রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চম অর্থ কমিশন গঠন করা হল । বিশিষ্ট অর্থনীতিবিদ তথা আইএসআই-এর প্রাক্তন অধ্যাপক ডা. অভিরূপ সরকারকে এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে । অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে তিনি ছাড়াও আছেন, প্রাক্তন […]

আরও পড়ুন

নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার মনোনয়ন জমা কপিল সিবালের

 এসপির নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো, এ কথা শোনা যায় ৷ আজ উত্তর প্রদেশের লখনউতে প্রবীণ নেতা কপিল সিবাল রাজ্যসভার সাংসদ পদের জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ৷ বৃহস্পতিবার তাঁর সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ প্রাক্তন প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন, তিনি নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী হয়েছেন ৷ তবে তাঁকে […]

আরও পড়ুন
error: Content is protected !!