অগ্নিপথ বিক্ষোভের জেরে মালদা ডিভিশনে আজও বাতিল একাধিক ট্রেন

‘অগ্নিপথ’ বিতর্কে বিক্ষোভের জেরে আজও পূর্ব রেলের মালদা ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে৷ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে ৷ রেলের তরফে আজ সকালে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার ৷ রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্র বিক্ষোভের জন্য মালদা ডিভিশনের ৩০টি প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করা হয়েছে ৷ ফলে গতকালের […]

আরও পড়ুন

অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাড়ছে নিয়োগের উর্ধ্বসীমাও। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে টুইট করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় বাহিনী এবং অসম […]

আরও পড়ুন

শতবর্ষে পা রাখলেন হীরাবেন মোদি, মায়ের জন্মদিনে গান্ধিনগরের বাড়িতে গেলেন নরেন্দ্র মোদি

আজ মা হীরাবেন মোদি ১০০ বছরে পা রাখলেন ৷ শতব্যস্ততার মধ্যেও তাঁর জন্মদিন ভোলেননি প্রধানমন্ত্রী ৷ সকাল সকাল গান্ধিনগরের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে পৌঁছলেন ৷ মায়ের সঙ্গে পুজো সারলেন, তাঁর পা ধুয়ে সেই জল নিজের চোখে ছোঁয়ালেন ৷ মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন ৷ আজ গুজরাতে দিনভর কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির ৷ […]

আরও পড়ুন

অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ দেশ, নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনায় বসছে কেন্দ্র

অগ্নিপথ-কে কেন্দ্র করে অগ্নিগর্ভ দেশ। নানা প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। বিহারে শনিবার ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে রাজ্যের ছাত্রসংগঠন। বনধ সমর্থন করছে রাষ্ট্রীয় জনতা দল। এই পরিস্থিতিতে আজ কেন্দ্র এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে পর্যালোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরহিত্যে বৈঠক। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাহিনীর তিন প্রধানকে পর্যালোচনা বৈঠকে থাকার কথা […]

আরও পড়ুন

‘সেনাবাহিনী নিয়ে খেলবেন না’, মোদিকে তোপ ফিরহাদের

অগ্নিপথ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এদিন তিনি বলেন, ‘‘প্রতিরক্ষা নিয়ে খেলা করছে কেন্দ্র । তাই চিনের সামনে মাথা নত করতে হচ্ছে ।’’ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‘সেনাবাহিনী নিয়ে দয়া করে মোদি সাহেব খেলবেন না । সব নিয়ে খেলছেন । এটা দেশের সুরক্ষার প্রশ্ন । […]

আরও পড়ুন

বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

বিধানসভার বাদল অধিবেশন সাত দিন অতিক্রান্ত। এখনও একদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হননি বিধানসভায়। অবশেষে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভা অধিবেশবনে অংশ নেবেন। এবং ওইদিন বিধানসভাতেই করবেন মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধাসভায় মন্ত্রিসভার বৈঠক করবেন। তাই সমস্ত মন্ত্রী তথা বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশনে যোগ দেবেন […]

আরও পড়ুন

অগ্নিপথ ইস্যু নিয়ে বাতিল ২৩৪ ট্রেন, বিহারের ১২ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

মোদি সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প কার্যত দেশে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছে। প্রতিবাদের আগুনে জ্বলছে বিহার , হরিয়ানা , মধ্যপ্রদেশ , উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা সহ ১২ রাজ্য। বিক্ষোভের জেরে শুক্রবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন রুটের ২৩৪টি দূর পাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বিক্ষোভের আগুন যাতে আর না ছড়াতে পারে তার জন্য রাজ্যের ১২ জেলায় আগামী রবিবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা […]

আরও পড়ুন

অগ্নিপথ প্রকল্পে ২৪ জুন থেকেই নিয়োগ শুরু বায়ুসেনায়

‘অগ্নিপথ প্রকল্প’-এর আওতায় প্রথম নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করতে চলেছে ভারতীয় বায়ুসেনা ৷ চলতি মাসের ২৪ তারিখ থেকেই তারা এই নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে ৷ বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে […]

আরও পড়ুন

যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল

যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। যার ফলে দুর্ভোগ বাড়তে চলেছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের । শেষ সময়ে ট্রেনগুলি বাতিল হওয়ায় হয়রানি বাড়বে যাত্রীদের । শুক্রবার সকালে নতুন করে বিক্ষোভ হলে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেন আধিকারিকরা ৷ বিক্ষোভের জেরে একাধিক ট্রেনের কামরায় বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় । পরিস্থিতি নিয়ে […]

আরও পড়ুন

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ক্ষোভের আঁচে পুড়ছে ৭ রাজ্য, বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

কেন্দ্রের নতুন ‘‌অগ্নিপথ’‌ প্রকল্প নিয়ে ক্ষোভ ক্রমেই বাড়ছে। বিহার, উত্তরপ্রদেশে একের পর এক ট্রেনের কামরায় আগুন ধরানো হচ্ছে। এমনকী বিহারের চম্পারণে  রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেণু দেবীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। লক্ষ্মীসরাইয়ে ট্রেনে আগুন লাগানোর ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। যেভাবে অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে, তা অশনিস্কেত বলেই মনে করছেন প্রাক্তন সেনা […]

আরও পড়ুন
error: Content is protected !!