অগ্নিপথ বিক্ষোভের জের, আজও বাতিল একাধিক ট্রেন

অগ্নিপথ বিক্ষোভের জের অব্যাহত রবিবারও। রাজ্যে রাজ্যে বিক্ষোভের জেরে ফের একগুচ্ছ ট্রেন বাতিল করল পূর্ব মধ্য রেল। বাংলা থেকেও বাতিল প্রায় ৮টি ট্রেন। বাতিল অমৃতসর, আসানসোল গয়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। এমনকী সময় বদল হল হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেস, জম্মু তাওয়াই, পূর্বা এক্সপ্রেসের। ফলে চরম সমস্যায় যাত্রীরা। একনজরে দেখে নিন রবিবার কোন কোন দূরপাল্লার ট্রেন বাতিল করা […]

আরও পড়ুন

মমতাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ালেন ফারুখ আবদুল্লা ৷ শনিবার এক বিবৃতিতে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ কারণ হিসেবে ফারুখ আবদুল্লা জিনিয়েছেন, তিনি জম্মু-কাশ্মীরের জন্য কাজ করে যেতে চান ও সক্রিয় রাজনীতিতেই থাকতে চান ৷ বিবৃতিতে বর্ষীয়ান এই […]

আরও পড়ুন

ডায়মন্ড হারবারের ‘এক ডাকে অভিষেক’, চালু হেল্পলাইন

কোনও সমস্যা হলে সরাসরি জানানো যাবে তাঁকে। প্রয়োজনে পরিচয় গোপন রাখা হবে। প্রতিদিন সময় করে প্রতিটি মানুষের কথা শুনবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের লোকসভা কেন্দ্রের জন্য ওই হেল্পলাইন নম্বর চালু করেছেন অভিষেক। হেল্পলাইন নম্বরটি হল, ৭৮৮৭৭৭৮৮৭৭। এই নম্বরে ফোন করে ডায়মন্ডহারবারের বাসিন্দারা তাদের মনের কথা বলতে পারবেন। যাবতীয় চাহিদার কথাও জানানো যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের […]

আরও পড়ুন

উচ্চমাধ্যমিকে ইংরেজিতে পাসের দাবিতে আন্দোলনের পর আত্মঘাতী ছাত্রী

 ইংরেজিতে ফেল। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পাস করানোর দাবিতে আন্দোলনেও নেমেছিল। কিন্তু দাবিপূরণ না হওয়ায় শেষপর্যন্ত আত্মহত্যা করল এক ছাত্রী। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। এদিন সকালে বাড়িতে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরাই। তাঁদের দাবি,পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শম্পা। খবর দেওয়া হয় থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। শুরু […]

আরও পড়ুন

কৃষি আইনের মতোই অগ্নিপথ প্রকল্পও বাতিল করতে হবেঃ রাহুল গান্ধি

‘অগ্নিপথ প্রকল্প’-এর বিরোধিতায় উত্তাল গোটা দেশ ৷ তারই মধ্য়ে শনিবার ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি বলেন, যেভাবে নয়া তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদি, সেভাবেই অগ্নিপথ প্রকল্পও তাঁর বাতিল করা উচিত ৷ রাহুলের অভিযোগ, গত আট বছর ধরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন […]

আরও পড়ুন

গুজরাতের কালিকা মাতা মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গুজরাতের পঞ্চমহল জেলায় পাভাগাঢ পাহাড়ের কালিকা মাতা মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন্দিরটির সংস্কার করা হয়েছে ৷ আজ সকালে মোদি সেখানে পৌঁছে দেবীর পুজো করেন এবং মন্দিরের পতাকা উত্তোলন করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ গুজরাতের তথ্য দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, পনেরোশো শতকের এই মন্দিরের চূড়া বিগত পাঁচ শতকে […]

আরও পড়ুন

এবার অগ্নিপথ প্রকল্পের রেশ সুপ্রিম কোর্টে, বিক্ষোভের তদন্তে সিট গঠনের আবেদন দায়ের আদালতে

অগ্নিপথ প্রকল্পের রেশ এ বার গিয়ে পড়ল সুপ্রিম কোর্টে৷ এই প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে যে বিক্ষোভের আগুন, তার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিতে পিটিশন দায়ের হল শীর্ষ আদালতে ৷ আন্দোলনের জন্য রেলওয়ে-সহ সরকারি সম্পত্তির যাঁরা ক্ষয়ক্ষতি করেছে, সে বিষয়েও তদন্তের আবেদন করা হয়েছে পিটিশনে। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ ৷ এই […]

আরও পড়ুন

অগ্নিপথ ইস্যুতে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাঁকুড়ায় তল্লাশি অভিযান পুলিশের

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে দেশের বিভিন্ন রাজ্য উত্তাল। ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বিহার, উত্তরপ্রদেশ তেলেঙ্গানায়। সেই বিক্ষোভের আঁচ থেকে বাদ যায়নি বাংলা। শনিবার সকাল থেকে ব্যারাকপুরে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। এদিন বাঁকুড়ায় এই নিয়ে বিক্ষোভ দেখাতে পারেন চাকরি প্রার্থীরা। গোপন সূত্রে সেই খবর পেয়ে এবার বিক্ষোভ রুখতে তৎপরতা শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশ এবং আরপিএফ। […]

আরও পড়ুন

অসমে ভয়াবহ নৌকাডুবি, নিখোঁজ ৩ শিশু

অসমে ভয়াবহ নৌকাডুবি। ২৪জন যাত্রী ছিলেন। এদের মধ্যে তিনটি শিশু। শনিবার হোজাইতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তল্লাশি চালিয়ে ২১ জনকে উদ্ধার করে। তবে তিন শিশুর এখনও খোজ পাওয়া যায়নি। তাদের উদ্ধার করতে নামানো হয়েছে ডুবুরি। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবরে […]

আরও পড়ুন

অগ্নিপথ বিক্ষোভে ব্যারাকপুরে ব্যাহত ট্রেন চলাচল, লাঠিচার্জ পুলিশের

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত রাজ্যে। শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রেল লাইনে সকাল থেকে অবরোধ করেন বিক্ষোভকারীরা। যার ফলে থমকে যায় যায় ট্রেন চলাচল। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। শনিবার সকাল থেকে ব্যারাকপুরে রেল লাইনে সকাল থেকে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর ফলে শিয়ালদহ মেন লাইনের আপ ও ডাউন ট্রেন চলাচল ব্যাহত হয়। অফিস টাইমে অবরোধ হওয়ায় […]

আরও পড়ুন
error: Content is protected !!