সিবিআই হাজিরায় সময় চাইলেন অনুব্রত কন্যা সুকন্যা

এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তাই নির্ধারিত দিন হাজিরা দিতে পারবেন না বলে সিবিআইকে চিঠি পাঠালেন তিনি। সূত্রের খবর, তার সংস্থার আয় ব্যয়ের নথি নিয়ে আজ সোমবার সিবিআইয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে। কিন্তু তিনি হাজিরার জন্য সময় চেয়েছেন বলে সূত্রের দাবি। জানা যাচ্ছে, ইতিমধ্যে আইনজীবী মারফত সিবিআইকে […]

আরও পড়ুন

এবার শৈলেশ পান্ডের বাড়ির বক্সখাট থেকে মিলল কোটি কোটি টাকা-গহনা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও হাওড়ার একটি ফ্ল্যাটের পর মধ্যরাতে শিবপুরের অন্য এক আবাসনেও তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিস। হাওড়ার শিবপুরের মন্দিরতলায় অপ্রকাশ মুখোপাধ্যায় লেনে ব্যবসায়ী শৈলেশ পান্ডের সেই ফ্ল্যাটে মিলল নগদ ৫ কোটি ৯৫ লক্ষ টাকা ও গহনা। বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা আটটি ব্যাগে উদ্ধার আরও কয়েক কোটি টাকা। পুলিসের অনুমান পান্ডেদের কুবেরের ধনের নেপথ্যে অনলাইন কোর্সে […]

আরও পড়ুন

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে হতে পারে লিজ ট্রাসকে

ডাউনিং স্ট্রিটের সতর্কতা সত্ত্বেও ব্রিটিশ আইন প্রণেতারা সম্ভবত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার পথে হাঁটতে চলেছেন। খবরে প্রকাশ, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। ১০০ জনেরও বেশি মেম্বার অব পার্লামেন্টস লিজের বিরুদ্ধে অনাস্থা পত্র জমা দেওয়ার জন্য তৈরি বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন

৪ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজই চার দিনের উত্তরবঙ্গ সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর দেড়টা নাগাদ কলকাতা থেকে উত্তরবঙ্গ অভিমুখে যাত্রা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রথমে নামবেন হাসিমারা। সেখান থেকে কপ্টারে করে যাবেন মালবাজার, এমনটাই খবর। সূত্রের খবর, মালবাজারে গিয়ে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ না আগামীকাল, সে বিষয়ে নিশ্চিত জানা যায়নি। এরপর […]

আরও পড়ুন

সিবিআই দফতরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া

দিল্লির উপমুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সোমবার তিনি সিবিআই দফতরে পৌঁছে যাবেন। কথা রেখেছেন। এদিন সওয়া এগারোটা নাগাদ দিল্লির উপমুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরে পৌঁছে যান। নেতা কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরে যাবেন, এই খবর আগেই পেয়ে গিয়েছিল সমর্থেকরা। এদিন সকালেই তারা দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হয়। হাতে ছিল দলীয় পতাকা ও তেরঙ্গা।  তারা মনীশ সিসোদিয়াকে ঘিরে স্লোগান […]

আরও পড়ুন

কাটোয়া স্টেশনে লোকাল ট্রেনের কামরায় মিলল মৃতদেহ

কাটোয়া স্টেশনে বর্ধমান-কাটোয়া লোকালের একটি কামরা থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেহটি নজরে আসে যাত্রীদের। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন

 আজ কংগ্রেসের সভাপতি নির্বাচন

 আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ ১৩৭ বছরের পুরনো দল কংগ্রেসের ব্যাটন মল্লিকার্জুন খাড়গে নাকি শশী থারুর ধরবেন, তা জানা যাবে আগামী ১৯ অক্টোবর৷ নতুন সভাপতি নির্বাচনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে ভোট দেবেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মনমোহন সিংদের মতো শীর্ষ নেতারা৷ আবার প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যরাও নিজেদের মতামত জানাবেন৷ প্রতিটি রাজ্যেই […]

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার চেবরোলে গ্রামে ১৮টি পথকুকুরকে বিষ দিয়ে হত্যা, আটক এক

চরম নির্মমতার নিদর্শন। অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার চেবরোলে নামক গ্রামে একসঙ্গে ১৮টি কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় নাগরিকদের মধ্যে তুমুল ক্ষোভেক সৃষ্টি হয়েছে। কে বীরাবাবু নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই পশুদের ওপর নিষ্ঠুরতার মামলা রুজু করে আটক করেছে পুলিশ। যদিও অভিযুক্তের দাবি, সে তার গ্রামের প্রধানের নির্দেশেই এই কাজ […]

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের রেল পুলিশকে সতর্কবার্তা

রেল স্টেশনের ফুটওভার ব্রিজে ভিড় জমতে দেওয়া যাবে না। আসন্ন কালীপুজো- দীপাবলি, ভাইফোঁটা এবং গোবর্ধন উৎসবকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের জিআরপি বা রেল পুলিসকে ঠিক এই ভাষাতেই সতর্ক করল আরপিএফ। রেল পুলিসের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। এই উৎসবের মরশুমে বিপুল সংখ্যক যাত্রী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেনে যাতায়াত করে […]

আরও পড়ুন

আগামী ২৫ অক্টোবর বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে মাদুরাইয়ের মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির

দিওয়ালির পরের দিন অর্থাৎ ২৫শে অক্টোবর মঙ্গলবার সারা দেশ পূর্ণগ্রাস  সূর্যগ্রহণের সাক্ষী হবে। সেই সূর্যগ্রহণের কারণেই ২৫ অক্টোবর সকাল ১১টা থেকে ৭টা পর্যন্ত বন্ধ থাকবে মাদুরাইয়ের মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির।  সকাল ১১টার আগে এবং সন্ধ্যা ৭টার পর ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। এই নিয়মটি মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরের সমস্ত উপ-মন্দিরের ক্ষেত্রে প্রযোজ্য হবে […]

আরও পড়ুন
error: Content is protected !!