কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, ৩-এ গেটের কাছে হঠাৎ চেকিং কাউন্টারে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছেছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আগুন লাগার কোনও কারণ জানাননি। তবে প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে।

আরও পড়ুন

লন্ডনে ব্রাজিলিয়ান যুবকের হাতে কুপিয়ে খুন হায়দরাবাদের তরুণী

উচ্চশিক্ষার জন্য লন্ডনে পড়তে যাওয়াই কাল হল হায়দরাবাদের তরুণীর ৷ সেখানে তাঁকে কুপিয়ে হত্যা করল ব্রাজিলিয়ান যুবক ৷ বাঁচাতে গিয়ে অভিযুক্তের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন তরুণীর এক বন্ধু ৷ ঘটনার পর গ্রেফতার অভিযুক্ত ৷ আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ৷ তেলাঙ্গানার রঙ্গারেড্ডি জেলার ব্রাহ্মণপল্লির বাসিন্দা নিহত তরুণীর নাম তেজস্বিনী রেড্ডি ২৭ ৷ […]

আরও পড়ুন

পঞ্চায়েত নির্বাচনের জন্য ৫ রাজ্য থেকে সশস্ত্র পুলিশ চাইল নবান্ন

পঞ্চায়েত নির্বাচন হবে এক দফায়। স্বাভাবিক ভাবেই প্রয়োজন বিশাল পুলিশ বাহিনীর। তাই আরও ৫ রাজ্যের কাছে পুলিশ চাইল পশ্চিমবঙ্গ। নবান্ন সূত্রে খবর এমনটাই। জানা গিয়েছে, রাজ্যের স্বরাষ্ট্র দফতর ফের চিঠি দিয়েছে ৫ রাজ্যের পুলিশ চেয়ে। চিঠি পাঠানো হয়েছে বিহার, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং ওড়িশা সহ ৫ রাজ্যে। এও জানতে চাওয়া হয়েছে, কত সংখ্যক পুলিশ পাঠাতে ওই […]

আরও পড়ুন

নবজোয়ার কর্মসূচির মাঝেই রক্ত দিলেন অভিষেক

নবজোয়ার কর্মসূচির শেষ পর্যায় চলছে। আগামী ১৬ জুন শেষ হবে এই অভিযান। ফের ২০ জুন থেকে জেলা সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নবজোয়ার কর্মসূচির মাঝেই রক্তদান করলেন তিনি। বারুইপুরের কর্মসূচি শেষ করে তিনি সন্ধ্যা নাগাদ এসেছেন জয়নগরে। করেন রোড শো এবং জনসংযোগ। তারপরেই যান রক্তদান শিবিরের একটি অনুষ্ঠানে। স্বাস্থ্যপরীক্ষা করানোর পরে […]

আরও পড়ুন

ইন্দাসে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

 বাঁকুড়া জেলার ইন্দাসে মনোনয়নপত্র জমা দেওয়ার পঞ্চম দিনে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ। রণক্ষেত্র ইন্দাস।বুধবার ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে বিজেপি তরফ থেকে ইন্দাস বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা করতে আসে বিজেপি। সেই সময় ইন্দাস ঢোকার আগে বিষ্ণুপুরের এসডিপি ও কুতুব‌উদ্দিন খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।  প্রথম বাধার সম্মুখীন হয় বিজেপি। তারপর […]

আরও পড়ুন

রাজ্য নির্বাচন কমিশনারকে ‘পোষ্য কুকুর’ বলে অশালীন আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

রাজ্য নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পোষ্য কুকুর’- এমনটাই বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ‘তাণ্ডব’ দেখান তিনি। খুলে দেন পুলিশের ব্যারিকেড। তাঁর ‘অশালীন’ বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক মহল। এদিন কমিশনের অফিসের সামনে শুভেন্দুর সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় […]

আরও পড়ুন

রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে ফের তলব করল সিবিআই

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার তাঁকে কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে। এর আগেও একবার শিক্ষাসচিবকে তলব করে জেরা করেছিল সিবিআই। সূত্রের খবর, গত কয়েক মাসের তদন্তে মণীশের সম্পর্কে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেগুলি নিয়েই জেরা করা হতে পারে বলে মনে […]

আরও পড়ুন

ফের অশান্ত বিজেপি শাসিত মণিপুর, মৃত ৯

 ফের অশান্ত বিজেপি শাসিত মণিপুর। মণিপুরে হিংসার বলি অন্তত ৯ জন। উত্তর–পূর্বের এই রাজ্যের খামেলক গ্রামে হিংসার বলি অন্তত ৯ জন। আহত অন্তত ২৫। পুলিশ সূত্রে খবর, প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামে হামলা চালায় বিক্ষোভকারীরা। এলোপাথাড়ি গুলি চালানো হয়। গ্রামবাসীরা তখন ঘুমোচ্ছিলেন বলে জানা গেছে। অতর্কিত আক্রমণে লন্ডভন্ড হয়ে যায় গ্রাম। দ্রুত […]

আরও পড়ুন

মনোনয়ন ঘিরে অশান্তি রুখতে জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশন রাজীব সিনহার

আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। গত ৯ জুন থেকে রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। সেই আবহে রাজ্যের জেলাশাসকদের সতর্ক করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। […]

আরও পড়ুন

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, মৃত ১০৩

ভয়াবহ নৌকাডুবিতে মৃত্যু হল ১০৩ জনের। নিখোঁজ বহু। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর নাইজেরিয়ার কোয়ারা রা‌জ্যের পাটেগি জেলায়। জানা গিয়েছে, গত সোমবার একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে আচমকাই নাইজার নদীতে ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি। ওই নৌকায় ছিলেন প্রায় ৩০০ জনের বেশি যাত্রী। যার মধ্যে মৃত্যু হয়েছে ১০৩ জনের। তাদের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে […]

আরও পড়ুন
error: Content is protected !!