১২ দিন পর ফিরলেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

১২ দিন পর যুদ্ধ শেষে ফের পাম অ্যাভিনিউয়ের স্থায়ী ঠিকানায় ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে আসা হয় বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার আগেই মঙ্গলবার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে সমস্ত সেট আপ রেডি করা হয়েছে হাসপাতালের তরফে। আগামী কয়েকদিন হোম কেয়ারে ২৪ ঘণ্টা হাসপাতালের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন। […]

আরও পড়ুন

আগামী ৫ সেপ্টেম্বর  ধূপগুড়িতে উপ-নির্বাচন

কিছুদিন আগে জলপাইগুড়ির ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়েছে। তাই ওই বিধানসভা আসনে উপ নির্বাচন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৫ সেপ্টেম্বর সেখানে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ আগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ আগস্ট। ৮ সেপ্টেম্বর ঘোষিত হবে ফল। গত ২৫ জুলাই প্রয়াত হন ধূপগুড়ির […]

আরও পড়ুন

‘পরিবারতন্ত্রই পওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেয়নি’, কংগ্রেসকে খোঁচা মোদির

শরদ পওয়ার কখনও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাননি। আর সেজন্য দায়ী কংগ্রেসের ‘পরিবারতান্ত্রিক রাজনীতি’। এভাবেই কংগ্রেস শিবিরকে তোপ দাগতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গত ৩১ জুলাই থেকে শুরু হয়েছে এনডিএ নেতাদের সঙ্গে মোদির বৈঠক। ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন দফায় সাংসদদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। আগামী লোকসভা নির্বাচনের আগে জোটের সমস্ত সাংসদদের উদ্দীপ্ত করতেই এই পরিকল্পনা। মঙ্গলবার […]

আরও পড়ুন

সাত সকালেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন

সাত সকালেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক। আজ, বুধবার সকালে ওই মেট্রো স্টেশনের উপরের রিজার্ভেশনের অফিসের কুলিং টাওয়ারে আগুন লাগে বলে জানা গিয়েছে। যার ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ওই ভবনের নীচেই রয়েছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন ঢোকার রাস্তা। সেখানে কালো ধোঁয়া দেখা গেল যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় […]

আরও পড়ুন

নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত থেকেই দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু রাহুলের

আগামী বছর লোকসভা ভোটের আগে বিজেপির উপরে মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে দ্বিতীয় ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাত থেকে শুরু হবে ওই যাত্রা। শেষ হবে মেঘালয়ে। মূলত প্রথম ‘ভারত জোড়ো যাত্রা’য় যে সব রাজ্যে যাননি রাহুল, দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’য় সেই সব রাজ্যে যেতে পারেন। তবে কবে ওই […]

আরও পড়ুন

জমি সংক্রান্ত মামলায় স্বস্তি  নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের, বিশ্বভারতীর পাঠানো নোটিশে স্থগিতাদেশ

বোলপুরে জমি সংক্রান্ত মামলায় স্বস্তি মিলল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। সোমবার তাঁকে পাঠানো বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশে স্থগিতাদেশ দিল সিউড়ি আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ সেপ্টেম্বর। ওই দিন বিশ্বভারতী কর্তৃপক্ষকে জমি সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।উল্লেখ্য, চলতি বছরে গত ১৯ এপ্রিল নোটিশ দিয়ে বিশ্বভারতী জানায়, অমর্ত্য সেন ১৩ ডেসিমল জমি দখল […]

আরও পড়ুন

সব জল্পনার অবসান, আগামীকাল ইস্তফা দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

সব জল্পনার অবসান। আগামীকাল বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন শাহবাজ শরিফ। সেই সঙ্গে দেশের প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে জাতীয় সংসদ ভাঙ্গার জন্যও সুপারিশ করবেন। মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা। ২০১৮ সালের ১৩ অগস্ট বর্তমান জাতীয় সংসদ শুরু হয়েছিল। আগামী ১২ অগস্ট জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে। ওই […]

আরও পড়ুন

কলকাতার আনন্দপুরে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবক

কলকাতার আনন্দপুর এলাকায় উত্তর পঞ্চান্ন গ্রামে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বছর বাইশের এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও একাধিক বার এই ধরনের ঘটনা ঘটেছে। প্রশাসনকে বারবার বলেও কোনো লাভ হয়নি। জানা গিয়েছে, নজিবুল নামে ওই যুবক ঘুটিয়ারি শরীফ এলাকার বাসিন্দা। এদিন বিকেলে উত্তর পঞ্চান্ন গ্রামে গাছ কাটা এবং পাইপ […]

আরও পড়ুন

জেলা সভাপতি বদলের দাবিতে সল্টলেকের বিজেপি অফিসে ধুন্ধুমার

 সল্টলেকের বিজেপি অফিসে কার্যত ধুন্ধুমার মঙ্গলবার দুপুরে। বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন কর্মী সমর্থকরা। কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। কর্মীদের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে কুলপি ব্লকে রামনগর গাজীপুর থেকে পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন নবেন্দু নস্কর। তাঁর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। তারপরেও বিজেপির মথুরাপুরের সাংগঠনিক জেলা সভাপতি করা হয়েছে নবেন্দু নস্করকে। অবিলম্বে জেলা সভাপতি বদল […]

আরও পড়ুন

সাংসদ পদ ফিরে পেয়ে ২দিনের সফরে কেরল যাচ্ছেন রাহুল গান্ধি

মোদি পদবি মামলা সুপ্রিম কোর্টের রায়ের পর ফের সাংসদ পদ ফিরে পেয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধি। সাংসদ পদ ফিরে পেয়ে এবার কেরলে তার নিজের কেন্দ্র ওয়ানাড়ে যাচ্ছেন রাহুল। আগামী শনিবার দু’দিনের কেরল সফরে রাহুল অনেকটা সময় কাটাবেন ওয়ানাড়ে। সেখানে স্থানীয়দের সঙ্গে সময় কাটানোর পর, দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রাহুলের। রাহুলের সফরকে দ্বিতীয় […]

আরও পড়ুন
error: Content is protected !!