```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

চেতলায় রঙ কারখানায় ভয়াবহ আগুন

চেতলায় রঙের কারখানায় ভয়াবহ আগুন ৷ ঘটনাটি নিউ আলিপুর থানার ২বি দীনেশ দাস চেতলা রোডে । সকাল আটটার সময় আগুন লাগে । চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে । প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন । পরে তিনটি অতিরিক্ত ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় । মোট ৭টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী । রঙের কারখানাটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে । কারাখানার পাশেই থাকা ঝুপড়িতে আগুন লাগার আশঙ্কা ছিল । কিন্তু দমকলকর্মীদের তৎপরতায় সেই দুর্ঘটনা ঘটেনি । এখন কুলিং প্রসেস শুরু করেছেন দমকলকর্মীরা । জানা গিয়েছে আরও পকেট ফায়ার আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ওই কারখানায় কোনও প্রকারের অগ্নিনির্বাপক যন্ত্র বা অন্য ব্যবস্থা ছিল কি না তাও দেখা হচ্ছে ।

error: Content is protected !!