```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় আজ বুধবার পেট্রোলের দর লিটার পিছু ৮৩ পয়সা বেড়ে হল ১০৬.৩৪ টাকা। ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে হয়েছে ৯১.৪২ টাকা। বেড়েছে প্রিমিয়াম পেট্রোলের দরও। লিটার পিছু ৮৩ পয়সা বেড়ে তা হয়েছে ১১১.৬২ টাকা। মঙ্গলবারই পেট্রোল ও ডিজেলের দর লিটার পিছু ৮৩ পয়সা করে বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। ২৪ ঘণ্টার মধ্যে তা আরও একবার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ রীতিমতো ক্ষুদ্ধ। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বৃদ্ধির ক্ষত এখনও দগদগে। এরই মধ্যে পেট্রোল-ডিজেল মাত্রা ছাড়াচ্ছে। জ্বালানির দরের বোঝা কেন্দ্র জনসাধারণের উপর আরও কতটা চাপাবে, তা নিয়ে আতঙ্ক বাড়ছে।  

একনজরে দেখে নেওয়া যাক দেশের প্রধান ৪ শহরের পেট্রোল ডিজেলের দাম-
শহর     পেট্রোল    ডিজেল
দিল্লি       ৯৭.০১       ৮৮.২৭
মুম্বই       ১১১.৬৭     ৯৫.৮৫

কলকাতা ১০৬.৩৪    ৯১.৪২
চেন্নাই      ১০২.৯১     ৯২.৯৫

error: Content is protected !!