```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গত ৮ দিনে ৭ বার বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

গত ৮ দিনে ৭ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ৷ আজ বাজার খুলতেই পেট্রোল ও ডিজেলের দাম গড়ে ৮০ ও ৭০পয়সা করে বাড়ল দেশের চারটি মেট্রো শহরে ৷ ফলে ৮ দিনে প্রায় ৫ টাকা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম ৷ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ৮৩ পয়সা বেড়ে ১০৯.৬৮ টাকায় দাঁড়িয়েছে ৷ আর ডিজেল ৭০ পয়সা বেড়ে ৯৪.৬২ টাকা হয়েছে ৷ আজকের এই মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম একশো পেরিয়েছে ৷ উল্লেখ্য মাস চারেক আগে কেন্দ্রের তরফে পেট্রোল-ডিজেলের দাম ১৫ টাকা করে কমানো হয়েছিল ৷ যার পরে দিল্লিতে পেট্রোলের দাম একশোর নিচে নেমে গিয়েছিল ৷ কিন্তু, গত একসপ্তাহে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুবাদে তা ফের একবার সেঞ্চুরি পার করেছে ৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ৮০ পয়সা বেড়ে ১০০.২১ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে ৯১.৪৭ টাকা হয়েছে ৷ একইভাবে বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৫ পয়সা বেড়ে ১১৫.০৪ টাকা হয়েছে এবং ডিজেল ৭৫ পয়সা বেড়ে ৯৯.২৫ পয়সা হয়েছে। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৬ পয়সা বেড়েছে ৷ ফলে সেখানে পেট্রোলের নয়া দাম দাঁড়িয়েছে ১০৫.৯৪ টাকা ৷ ডিজেলের দাম বেড়েছে ৬৭ পয়সা ৷ ফলে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৯৬ টাকা ৷

error: Content is protected !!