```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অনুব্রত মণ্ডলের রক্ষাকবজের আবেদন খারিজ করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । বহাল রইল সিঙ্গেল বেঞ্চের নির্দেশই । অর্থাৎ সিবিআই সমন পাঠালে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হবে অনুব্রত মণ্ডলকে । গরুপাচার মামলায় সিবিআইয়ের পাঠানো সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে । সিঙ্গেল বেঞ্চ সিবিআই পাঠানো সমনে হস্তক্ষেপ করবে না বলে নির্দেশ দেওয়ার পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত ৷

error: Content is protected !!