```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, ধৃত পুলিশ কনস্টেবল

এবার কলকাতায় মূক ও বধির নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ । মানিকতলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল দেবু মণ্ডলকে। এই ঘটনায় প্রথমে উল্টোডাঙা থানায় নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করেছিল ৷ পরে অভিযোগটি মানিকতলা থানায় ট্রান্সফার করা হয় । পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকা তাঁর মায়ের সঙ্গে বিধাননগর থেকে অটোয় বাড়ি ফিরছিল ৷ ওই অটোতেই ছিলেন অভিযুক্ত কনস্টেবল ৷ অভিযোগ, গৌরীবাড়ি ব্রিজের কাছে অটোর মধ্য়ে নানা অছিলায় নাবালিকার গায়ে হাত দিচ্ছিলেন অভিযুক্ত দেবু মণ্ডল ৷ যার প্রতিবাদ করেন নাবালিকার মা ৷ ঘটনায় অটোর মধ্যেই নাবালিকার মায়ের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন অভিযুক্ত দেবু মণ্ডল ৷ নাবালিকার মা চালককে অটো থানায় নিয়ে যেতে বলেন ৷ সেই মতো চালক অটো সোজা উল্টোডাঙা থানায় নিয়ে যায় ৷ সেখানে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে তাঁর মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷

error: Content is protected !!