```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৩৭০ ধারা বিলোপের পর আজ প্রথম জম্মু-কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী

আজ জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে জম্মু-কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম বিতর্কিত উপত্যকায় পা রাখছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সারা দেশের গ্রামসভার উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি ৷ এখানে সাম্বা জেলার পল্লিগ্রামে পঞ্চায়েত এলাকা ঘুরে দেখবেন, জানিয়েছে পিএমও ৷ জানা যাচ্ছে, দেশের প্রতিটি জেলায় ৭৫টি জলাশয়ের ব্যবস্থা করছে কেন্দ্র ৷ তার অংশ হিসেবে ‘অমৃত সরোবর’-এর উদ্বোধন করবেন মোদি ৷ টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমি অমৃত সরোবরের উদ্বোধন করব ৷ এ নিয়ে খুবই উৎসাহ বোধ করছি ৷ আমার কাছে এটা একটা বিশেষ মুহূর্ত ৷” এছাড়া বানিহাল কোয়াজিগান্ড রোড টানেলের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ৷ এটি তৈরিতে ৩ হাজার ১০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে ৷ পিএমও জানিয়েছে, ৮.৪৫ কিলোমিটার লম্বা এই টানেলের মাধ্যমে বানিহাল এবং কোয়াজিগান্ডের মধ্যে সড়কপথে ১৬ কিমি দূরত্ব কমবে ৷ দু’জায়গায় যাতায়াতে দেড় ঘণ্টা সময় কম লাগবে ৷ ‘টুইন-টিউব টানেল’-এর মধ্যে দু’টি টিউব আছে, যা একে অপরের সঙ্গে যুক্ত ৷ টালেনগুলির রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রয়োজনে মানুষ বের করার জন্য প্রতি ৫০০ মিটার অন্তর একটি করে ক্রস প্যাসেজ আছে ৷ যে কোনও আবহাওয়ায় জম্মু ও কাশ্মীরের মধ্যে যাতায়াত আরও সহজ হবে ৷ এছাড়া তিনি রাস্তা দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৷ এর জন্য ৭ হাজার ৫০০ কোটি টাকা খরচ হবে ৷ এখানে ৪ থেকে ৬টি লেন তৈরি হবে ৷ কিস্তওয়ার জেলায় চেনাব নদীর উপর ব়্যাটল হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট নির্মাণ হবে ৷ এর জন্য প্রায় 5 হাজার 300 কোটি টাকা ধার্য করা হয়েছে ৷ এই জেলায় চেনাব নদীতেই কাওয়ার হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট তৈরি হবে, খরচ ৪ হাজার ৫০০ কোটিরও বেশি ৷ আজ এই ‘ব়্যাটল অ্যান্ড কাওয়ার হাইড্রোইলেকট্রিক প্রজেক্টস’-এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জম্মু ও কাশ্মীরে ‘জন ঔষধী কেন্দ্র’-র বিস্তারে ১০০টি কেন্দ্র নির্মিত হয়েছে ৷ আজ যা দেশবাসীকে উৎসর্গ করবেন তিনি ৷ কেন্দ্রশাসিত অঞ্চলের একেবারে প্রত্যন্তে অবস্থিত এই কেন্দ্রগুলি ৷ এছাড়া পল্লি গ্রামে ৫০০কিলোওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্লান্টের উদ্বোধন করবেন মোদি ৷ এটাই দেশের প্রথম পঞ্চায়েত, যেখানে কার্বন উৎপাদন ছাড়া বিদ্যুৎ পাওয়া যাবে ৷ প্রধানমন্ত্রী এসভিএএমআইটিভিএ উপভোক্তাদের এই প্রকল্পের সুবিধে পেতে কার্ড বিতরণ করবেন ৷ জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে পঞ্চায়েতগুলিকে অর্থ পুরস্কার দেবেন মোদি ৷ উপত্যকার গ্রাম্য জীবন ও ঐতিহ্য তুলে ধরেছে আইএনটিএসিএইচ ফোটো গ্যালারি ৷ সেটি ঘুরে দেখবেন তিনি ৷

error: Content is protected !!