```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হাঁসখালি ধর্ষণকাণ্ডে সিবিআইয়ের জালে আরও তিন

হাঁসখালি নাবালিকা ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের জালে আরও তিন । ধৃতেরা হল আকাশ বারুই, সুরজিৎ রায়, দীপ্ত গয়ালি ৷ রবিবার তাদের গ্রেফতার করে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত ।
সূত্রের খবর, শ্মশানে দাহ করতে ওই নাবালিকার দেহ জোর করে তার পরিবারের কাছ থেকে নিয়ে আসে এবং পরিবারকে হুমকি দেয় বলে অভিযোগ ধৃত তিন জনের বিরুদ্ধে । অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ লোপাট, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সিবিআই।হাঁসখালি গণধর্ষণের ঘটনায় আদালত তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেয় । তরপরেই ৪ জনকে গ্রেফতার করে সিবিআই । এই নিয়ে হাঁসখালি ধর্ষণকাণ্ডে গ্রেফতারের সংখ্যা মোট ৬। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হওয়া ২ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । এখনও পর্যন্ত হাঁসখালি ধর্ষণকাণ্ডে মোট ৬ অভিযুক্ত গ্রেফতার হল ৷ অভিযুক্ত সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিককে জেরা করেই আরও ৩ অভিযুক্তের নাম উঠে আসে ৷ এরপরেই তাদের গ্রেফতার করে সিবিআই ৷

error: Content is protected !!