```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হরিদেবপুরে অটো ভর্তি অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪

হরিদেবপুরে অটো ভর্তি অস্ত্র উদ্ধারের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিস৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়৷ ধৃতরা হল, স্বপন মিত্র, ভৈরব বসু, অজিত দাস, এবং বাবলু দলুই৷ হরিদেবপুর ৪১ পল্লী ক্লাবের পাশে রাখা যে অটো থেকে অস্ত্র উদ্ধার হয় সেটির মালিক বিশ্বজিৎ বিশ্বাস ওরফে বিশু৷ পুলিস জানিয়েছে, বিশ্বজিতের সঙ্গে শত্রুতা ছিল স্বপন এবং ভৈরবের৷ বিশ্বজিৎকে ফাঁসাতে তাঁরা অটোর মধ্যে অস্ত্র রাখার ছক কষে৷ এই কাজে বাবলু এবং অজিত তাঁদের সাহায্য করেন৷ ঘটনার দিন বাবলুই নাইলনের প্লাস্টিকে অস্ত্রগুলি ভরে অটোর ভিতর রেখে দেয়৷ রবিবার সবাইকে আদালতে পেশ করা হবে৷

শনিবার সকালে হরিদেবপুর থানা সংলগ্ন এলাকার একটি অটো থেকে উদ্ধার হয় ১৯টি বোমা-সহ আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি৷ চারদিন ধরে অটোতেই পড়েছিল ওই বিপুল পরিমাণ বোমা, আগ্নেয়াস্ত্র৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ১৯ এপ্রিল রাতে দুই সন্দেহভাজন যুবক অটোর মধ্যে বোমা-অস্ত্রগুলি রাখে৷ ওই দুই সন্দেহভাজন হলেন, স্বপন এবং বাবলু৷ গ্যারাজের মধ্যে রাখা অটোতে তাঁরাই অস্ত্রগুলি রেখে পালিয়ে যায়৷ তদন্তে পুলিস জানতে পেরেছে, অস্ত্র কেনার টাকা দিয়েছিল ভৈরব৷ ওই টাকা দিয়ে স্বপন বোমা তৈরির সামগ্রী এবং গুলি কেনে৷ বোমা তৈরির সামগ্রী সে তুলে দেয় অজিতের হাতে৷ এছাড়া অজিতের কাছ থেকে আরও কিছু অস্ত্র কেনেন স্বপন৷

error: Content is protected !!