```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪

করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের ৷ নিহতদের মধ্যে ২ জন চিনা নাগরিক বলে জানা গিয়েছে ৷ আজ দুপুরে পাকিস্তানের বাণিজ্য নগরী করাচির বিশ্ববিদ্যালয়ে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ যদিও কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি ৷ ঘটনায় গুরুতর জখম আরও অনেকে৷  জানা গিয়েছে, করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুশিয়াস শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে একটি ভ্যানে এদিন বিস্ফোরণটি ঘটে ৷ বিশ্ববিদ্যালয়ে ভাষণের পর অন্যান্যদের সঙ্গেই ওই গাড়িতে চেপেই ফিরছিলেন নিহত দুই চিনা লেকচারার ৷ করাচি বিশ্ববিদ্যালয়ে চিনা ভাষা পড়াতেন ওই দুই লেকচারার ৷ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, কনফুশিয়াস সেন্টারের ডিরেক্টর হুয়াং গুইপিং সনাক্ত করেন বিস্ফোরণে নিহত দুই চিনা লেকচারারকে ৷সাদা রংয়ের একটি ভ্যানে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে ৷ রিমোটচালিত কোনও ডিভাইসের মাধ্যমে গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও দাবি করেছে একাধিক সংবাদসংস্থা ৷ যদিও এ ব্যাপারে নিশ্চিতভাবে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি ৷ 

error: Content is protected !!