```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের সিবিআইয়ের হাজিরা এড়ালেন অনুব্রত

সিবিআইয়ের সমন পেয়েও ফের হাজিরা এড়ালেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আজ তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ গরুপাচার কাণ্ডে জেরা করার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআইয়ের তরফে৷ কিন্তু তিনি এলেন না ৷ এদিন অনুব্রত না এলেও এসেছিলেন তাঁর আইনজীবী ৷ তিনিই সিবিআইয়ের কাছে অনুব্রতর না আসার বিষয়টি জানান ৷ সিবিআই সূত্রে খবর, অসুস্থতার কারণ দেখিয়ে আজ আসেননি অনুব্রত ৷ চিকিৎসকদের পরামর্শ মতো তিনি বিশ্রামে রয়েছেন, তাই আসতে পারবেন না, এমনটাই আইনজীবী মারফতও জানিয়েছেন অনুব্রত ৷ গরু পাচার কাণ্ডে অনুব্রতর নাম অনেকদিন আগেই জড়িয়েছে ৷ তাঁকে একাধিকবার জেরার জন্য ডেকে পাঠায় সিবিআই ৷ কিন্তু প্রতিবারই তিনি হাজিরা এড়িয়েছেন ৷ আদালতে গিয়ে রক্ষাকবচ চেয়েছেন ৷ শেষে আদালত রক্ষাকবচ না দেওয়ায় তিনি সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার জন্য বীরভূম থেকে কলকাতায় আসেন ৷ কিন্তু হাজিরার দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৷

error: Content is protected !!