```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

চাঁচল থেকে উদ্ধার ১১টি বোমা

মালদার চাঁচলে থেকে উদ্ধার বোমা। আজ অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের রাজনগর মাস্তিপাড়া এলাকায় একটি মাখনা চাষের জমি থেকে উদ্ধার হয়েছে ১১টি কুট বোমা । উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে । স্থানীয় এক বাসিন্দা আক্তার হোসেন বলেন, “শনিবার সন্ধ্যায় খবর পাই এখানে বোমা পড়ে রয়েছে । ঘটনাস্থলে পুলিশ আসে । রবিবার সকালে পুলিশ বম্ব স্কোয়াডকে নিয়ে ১১টি বোমা উদ্ধার করেছে । এ ধরনের বোমা এর আগে এলাকায় দেখা যায়নি । বোমাগুলি দেখতে অনেকটা মুড়ির ঠোঙার মতো । কীভাবে এই বোমা এখানে এল তা জানা নেই।” এর আগে চাঁচলের মহানন্দপুর, খরবা গ্রাম থেকে, গতকাল অলিহোন্ডা থেকে উদ্ধার হয় কুট বোমা । একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক এলাকাবাসী ৷

error: Content is protected !!