```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সিলিকন ভ্যালিতে ডাটা সেন্টার করতে আদানি গোষ্ঠীকে জমি দিচ্ছে রাজ্য সরকার

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে রাজ্যে ডাটা সেন্টার তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন গৌতম আদানি ৷ জানিয়েছিলেন রাজ্যে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চান তিনি ৷ সোমবার রাজ্যে আদানি গোষ্ঠীর ডাটা সেন্টার তৈরির জন্য সিলিকন ভ্যালিতে ফেজ-৩-তে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এ দিন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সল্টলেক সেক্টর ফাইভের সিলিকন ভ্যালিতে আদানি এন্টারপ্রাইজ হিডকো কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেছিল ৷ সেখানে আদানি গোষ্ঠী জানিয়েছিল, তারা হাইপার স্কিল ডাটা সেন্টার পার্ক তৈরি করতে চায় ৷ রাজ্য মন্ত্রিসভা সেই প্রকল্পটির অনুমোদন দিয়েছে ৷ এই প্রকল্পের জন্য ৫১.৭৫ একর জমি দেওয়া হবে ৷ ৯৯ বছরের জন্য আদানি গোষ্ঠীকে সেই জমি লিজ দেওয়া হবে ৷ পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যথেষ্ট উৎসাহব্যঞ্জক ৷ এই হাইপার স্কিল ডাটা সেন্টার তৈরি হলে, বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে ৷ তার সঙ্গেই অর্থনৈতিক কার্যক্রমও এখানে গড়ে উঠবে ৷’’যদিও, এ দিন শিল্পমন্ত্রী এই প্রকল্পে মোট বিনিয়োগ কত হতে পারে ? সেই বিষয়ে বিস্তারিত কিছু সংবাদমাধ্যমকে জানাননি ৷ 

error: Content is protected !!