```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ডাকাতির অভিযোগে হাওড়ায় গ্রেফতার দুই কনস্টেবল

ডাকাতির অভিযোগে গ্রেফতার দুই পুলিশ কর্মী। পুলিসের পরিচয় দিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে সোনা ও রুপোর গহনা ছিনতাইয়ের অভিযোগে হাওড়া সিটি পুলিসের দুই পুলিশ কর্মী গ্রেফতার করল বড়বাজার থানার পুলিশ। এর আগে কলকাতা ও রাজারহাট থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃত দুই পুলিশ কর্মীর নাম সুরজিৎ সরকার ও সমীরণ পাত্র।  রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় বড়বাজার থানার পুলিশ। কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। রাজারহাট থেকে ওই দুই পুলিস কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

error: Content is protected !!