```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হাওড়া যাওয়ার পথে শুভেন্দুর গাড়ি আটকাল পুলিশ

সকাল থেকেই শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ ঘিরে রেখেছিল কাঁথি থানার পুলিশ । রাজ্যের বিরোধী দলনেতাকে হাওড়া না যাওয়ার ‘পরামর্শ’ দিয়ে একটি চিঠিও পাঠিয়েছিল কাঁথি থানা । যদিও শেষ পর্যন্ত গৃহবন্দি করে রাখা যায়নি অধিকারী বাড়ির মেজ ছেলে শুভেন্দুরকে । ময়নার বিধায়ক অশোক দিন্দার বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। তারপর সেখান থেকেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি । হাওড়া যাওয়ার পথে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি এলাকার রাধামনি মোড়ে পুলিশ তাঁর কনভয় আটকে দেয়। পুলিশকে শুভেন্দু জানান, তিনি কোলাঘাট গেস্ট হাউসে যাচ্ছেন। আপাতত তিনি এখন রয়েছেন পূর্ব মেদিনীপুরে । সেখানে ১৪৪ ধারা জারি হয়নি। তাহলে কেন তাঁর কনভয় আটকানো হচ্ছে? এরপরেও পুলিশ রাস্তা ছাড়েনি বলে অভিযোগ । শুরু হয় উত্তপ্ত বাক্য-বিনিময় । রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ভিডিয়ো কলে কথাও বলেন বিরোধী দলনেতা ।

error: Content is protected !!