```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার আইসিকে বদল

বদলি করা হল মুর্শিদাবাদের বেলডাঙা থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায়কে ৷ পয়গম্বরকে নিয়ে সাসপেন্ডেট বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায় ৷ সেখানে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে ৷ এই ঘটনার প্রেক্ষিতেই বেলডাঙা থানার আইসিকে নবান্ন বদলির নির্দেশ দিল বলে মনে করা হচ্ছে ৷ তাঁর জায়গায় আনা হল জামালউদ্দিন মণ্ডলকে । এতদিন রাজারহাট থানার আইসি হিসেবে কর্তব্যরত ছিলেন জামালউদ্দিন মণ্ডল । শনিবার অশান্তির জেরে মুর্শিদাবাদের বেলডাঙার ১ ও ২ নম্বর ব্লকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট । দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে । চলছে পুলিশি টহলদারি । শনিবার অশান্তি ছড়িয়েছিল রেজিনগর থানা এলাকাতেও ৷ বিক্ষোভ খণ্ডযুদ্ধের আকার নিয়েছিল ৷ অশান্তি রুখতে রেজিনগর ও শক্তিপুর থানা এলাকাতেও মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন । ইতিমধ্যেই রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সতর্ক করা হয়েছে প্রত্যেক জেলার পুলিশকে ৷

error: Content is protected !!