```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে জিজ্ঞাসাবাদ ইডি-র

আজ এআইসিসি দফতর থেকে মিছিল করে ইডি অফিসে পৌঁছলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি লেনদেনের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আর তার প্রতিবাদে এআইসিসি দফতর থেকে রাহুলের সঙ্গে মিছিল করে কয়েক হাজার কংগ্রেস কর্মী ইডি অফিসের বাইরে জমায়েত করেছে ৷ মিছিল থেকে অধীর চৌধুরী, অশোক গেহলট, ভূপেশ বাঘেল-সহ কংগ্রেসের একাধিক শীর্ষনেতাকে আটক করে দিল্লির বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি লেনদেন সংক্রান্ত বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এ দিন কংগ্রেস কর্মীদের সঙ্গে মিছিল করে ইডি অফিসে যান তিনি ৷ তবে, শুধু রাহুল গান্ধি নন ৷ তাঁর সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, রাজস্থান এবং ছত্তিশগড়ের মখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ভূপেশ বাঘেল রাহুলের সঙ্গে ইডি দফতরে যান ৷এ দিন এআইসিসি দফতরের বাইরে কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে দিল্লি পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় ৷ মিছিলের অনুমতি না থাকা সত্ত্বেও, জমায়েত করায় পুলিশ কংগ্রেস কর্মীদের আটক করে নিয়ে যায় ৷ কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী এবং কেসি বেণুগোপালকে তুঘলক রোড থানায় আটক করে নিয়ে যাওয়া হয় ৷ অন্যদিকে, দীপেন্দ্র সিং হুডা এবং অশোক গেহলটকে ইডি দফতরের সামনে থেকে আটক করে ফতেহপুর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় ৷ রজনী পাটিল, অনিকেশ প্রসাদ সিংকেও আটক করা হয়েছে ৷  আটক হওয়া কংগ্রেস নেতাদের সঙ্গে পরে থানায় গিয়ে দেখা করেন প্রিয়াঙ্কা৷

error: Content is protected !!