```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলরের খুনে চার্জশিট পেশ সিবিআইয়ের

পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় পুরুলিয়া জেলা আদালতে চার্জশিট পেশ করল সিবিআই৷ সোমবার সিবিআই-এর আইনজীবী জেলা আদালতে এই চার্জশিট দাখিল করেন ৷ সূত্রের খবর, ৩০ পৃষ্ঠার এই চার্জশিটে মূলত গ্রেফতার হওয়া পাঁচজনকেই ঘটনার জন্য দায়ী করা হয়েছে ৷ পাশাপাশি, আদালতের কাছে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আবেদনও করা হয়েছে ৷ যদিও এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত দুই ভাড়াটে খুনিই অধরা রয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, এই ঘটনায় আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনের জামিন আটকাতেই ৯০ দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই ৷

error: Content is protected !!