```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

স্টুডেন্ট ক্রেডিট কার্ড-এ চালু হচ্ছে হেল্পলাইন নম্বর, বিধানসভায় ঘোষণা শিক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে সমস্যা জানাতে হেল্পলাইন চালু করল রাজ্য । মঙ্গলবার বিধানসভায় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রশ্নের জবাবে এই উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এদিন বিধানসভায় তিনি একটি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি ঘোষণা করেছেন। ঋণ পেতে সমস্যায় পড়লে এই হেল্পলাইন এবং ইমেল আইডির সাহায্য নিতে পারেন পড়ুয়ারা । এক্ষেত্রে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা ঋণ পেতে কোনও সমস্যার মুখোমুখি হলে তারা হেল্পলাইন নম্বর 18001028014-এ কল করতে পারে বা [email protected]-এ একটি ইমেল পাঠাতে পারে । এক্ষেত্রে শিক্ষা দফতর অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেবে । জাতীয় ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা বড় অংশই ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে চাইছে না । এই নিয়ে অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরব হতে দেখা গিয়েছে । যেহেতু এই ঋণের গ্যারান্টার হিসাবে দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার । তাই এই ধরনের প্রত্যাখ্যান কাঙ্ক্ষিত নয় বলেই মত রাজ্য সরকারের ।

error: Content is protected !!