```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অনুব্রতর দেহরক্ষীর বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের বাড়িতে সিবিআই হানা। গরু পাচার কাণ্ডে তাঁকে হেফাজতে নিয়ে জেরার পর তাঁর বোলপুরের ফ্ল্যাটে তল্লাশি চালালেন সিবিআই অফিসারেরা । প্রায় দু’ঘণ্টা ধরে চলে তল্লাশি ৷ তার পর সেখান থেকে বেরিয়ে যান তদন্তকারীরা ৷ জানা গিয়েছে যে এই ফ্ল্যাটের বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা ৷ সূত্রের খবর, ফ্ল্যাট থেকে উদ্ধার বেশকিছু নথি ৷ ব্যাঙ্কের দুই আধিকারিকও সিবিআইয়ের সঙ্গে ওই তল্লাশিতে ছিল ৷ তবে এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকরা কোনও কথা বলতে চাননি ৷ গরু পাচার কাণ্ডের তদন্তে ইতিমধ্যে সিবিআই জেরা করেছে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ৷ তার পর জেরা করা হয় তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে ৷ গত ৯ জুন গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই । আপাতত তিনি সিবিআই হেফাজতে রয়েছেন ৷ হেফাজতে নিয়ে জেরার পর সায়গল হোসেনের মুর্শিদাবাদের ডোমকল, কলকাতার নিউটাউনের বাড়িতে হানা দেয় সিবিআই । মেলে একাধিক নথি, সোনার গয়না-সহ আরও কিছু জিনিসপত্র ৷ অনুব্রতর দেহরক্ষীর সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ সিবিআই অফিসারদের ৷

error: Content is protected !!